ছবিতে সমাপনী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার দমবন্ধ ভাব পেছনে ফেলে স্বস্তির উচ্ছ্বাস, বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রের অংশগ্রহণ, লালগালিচার ঝলকানি আর ফ্যাশন বিশ্বে আলোচনা—১২ দিনের কান চলচ্চিত্র উৎসবের প্রায় প্রতিটি দিনই ছিল ঘটনাবহুল। ছবিতে দেখে নেওয়া যাক শেষ দিনের উৎসব।
১ / ১২
ফটোকলে কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার স্বর্ণপামজয়ী ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ (সুইডেন) সিনেমার পরিচালক রুবেন অস্টলান্ড
ছবি: রয়টার্স
২ / ১২
ছেলের সঙ্গে ৪৮ বছর বয়সী স্বর্ণপামজয়ী সুইডিশ পরিচালক রুবেন অস্টলান্ড
ছবি: এএফপি
৩ / ১২
সমাপনী আয়োজনে মঞ্চে পুরস্কার হাতে বিজয়ীরা
ছবি: রয়টার্স
৪ / ১২
কান উৎসবের ৭৫ বছর পূর্তির পুরস্কার পেয়েছেন ‘টরি অ্যান্ড লকিটা’ (বেলজিয়াম) সিনেমার দুই পরিচালক জ্যঁ-পিয়ের জুনে ও লুক দারদেন
ছবি: রয়টার্স
৫ / ১২
ফটোকলে ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ সিনেমার পরিচালক ও অভিনয়শিল্পীরা
ছবি: রয়টার্স
৬ / ১২
এয়ারপোর্টে ‘ব্রোকার’ ছবির সহ-অভিনয়শিল্পীদের সঙ্গে সং কাং-হো। এই ছবিতে অভিনয়ের জন্য ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতা হয়েছেন সং। ঐতিহাসিক ও রাজনৈতিক, নানা কারণে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না। জাপানি ছবিতে অভিনয় করে কোরীয় অভিনেতার পুরস্কার লাভ সংস্কৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে তাৎপর্যপূর্ণ
ছবি: এএফপি
৭ / ১২
ফটোকলে উর্দু ভাষার পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’-এর অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েই দুটি পুরস্কার জিতে নিয়েছে পাকিস্তানের এই ছবি। আঁ সাত্রে রিগা বিভাগের জুরি পুরস্কার ও কুইয়ার পাম জিতেছে ছবিটি
ছবি: রয়টার্স
৮ / ১২
‘দ্য ওয়াটার মারমার্স’ সিনেমার পরিচালক হিসেবে চীনের জিয়ানিং চেনের হাতে উঠেছে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার
ছবি: রয়টার্স
৯ / ১২
কানের লালগালিচায় পাকিস্তানি অভিনেত্রী আলিনা খান
ছবি: রয়টার্স
১০ / ১২
ইরানি ‘হলি স্পাইডার’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে জার আমির ইব্রাহিমির হাতে
ছবি: রয়টার্স
১১ / ১২
ইরানি পরিচালক আলী আব্বাসি, তাঁর শিশুপুত্র ও জার আমির ইব্রাহিমি, ‘হলি স্পাইডার’ সিনেমার প্রদর্শনীতে
ছবি: রয়টার্স
১২ / ১২
‘দ্য এইট মাউন্টেইনস’ সিনেমার জন্য জুরি পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের দুই পরিচালক ফিলিক্স ফন গ্রোনিনেন ও শার্লট ফান্দারমিয়ার্স
ছবি: রয়টার্স