ছবির দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর একটি আলোকচিত্র
প্রদর্শনীর একটি আলোকচিত্র

প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল ‘বাংলাদেশের পথেপ্রান্তরে’। কী ছিল এর পেছনের ভাবনা? জানা হলো প্রদর্শনীর

.
.

অন্যতম আয়োজক সৈয়দ আখতারুজ্জামানের কাছে। ‘দেশের বাইরে গেলে অনেক সময় মানুষ প্রশ্ন করে, “তোমার দেশটা কেমন?” সেই প্রশ্নেরই উত্তর আছে এই প্রদর্শনীতে। বাংলাদেশকে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি ৬৫টি ছবির মাধ্যমে। আমরা দেখাতে চেয়েছি, এই দেশ শুধু প্রাকৃতিক দুর্যোগের দেশ নয়। অবারিত সৌন্দর্যের দেশ।’
গত ছয় বছরে বাংলাদেশের আনাচকানাচ ঘুরে প্রায় ১৫ হাজার ছবি তুলেছিলেন তিন আলোকচিত্রী—সৈয়দ আখতারুজ্জামান, সাইফুদ্দিন মামুন ও মাসুদ আলী। তাঁদের মধ্যে মাসুদ আলী ভারতীয় আলোকচিত্রী। ১৫ হাজার ছবি থেকে বাছাইয়ের পর প্রদর্শনীতে স্থান পেয়েছে ৬৫টি ছবি। আলোকচিত্রীদের ক্যামেরায় উঠে এসেছে দেশের ২৬টি টুরিস্ট স্পট। বাংলাদেশ পর্যটন বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং বেয়ন্ড অ্যাডভেঞ্চার অ্যান্ড টুরিজমের আয়োজনে প্রদর্শনীটি শুরু হয়েছিল ১ মে। দৃক গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী চলেছে ৩ মে পর্যন্ত।