ছবির ধাঁধা
পাশের ছবির এই তারকার (ছোটবেলার ছবি) জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। সময়টা ১৯৮৭ সালের ২৪ জুন। তাঁর বাবার নাম জর্জ হোরাশিও এবং মা সিলিয়া মারিয়া। বাবা ছিলেন ইস্পাতশ্রমিক। আর মা খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী। মাত্র পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করেন। ১১ বছর বয়সে আক্রান্ত হন হরমোনজনিত কঠিন এক রোগে, যা তাঁর বেড়ে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই ফুটবলারের প্রতিভায় মুগ্ধ হয়ে চিকিৎসার সাহায্যে এগিয়ে আসেন বার্সেলোনার কার্লোস। শর্ত ছিল, স্পেনে গিয়ে খেলতে হবে বার্সেলোনার হয়ে। ২০০৩ সালে ১৬ বছর বয়সে পোর্তোর বিরুদ্ধে প্রথমবারের মতো অফিশিয়ালি খেলতে নামেন তিনি। উইকিপিডিয়া মতে, আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে তাঁর এ পর্যন্ত গোলসংখ্যা ১৭। বর্তমানে তিনি আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। খেলার বাইরে করেন নানা সমাজসেবামূলক কাজ। কাজ করেছেন ইউনিসেফের হয়ে। বলতে পারেন, তাঁর নাম কী?উত্তর দেখুন অন্যকোনো পৃষ্ঠায়