ছবির ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পাশের ছবির এই তারকা হতে চেয়েছিলেন আইনজীবী। শ্রমিক বাবার কড়া শাসনে বড় হলেও বিনোদন জগতের হাতছানি এড়ানো তাঁর পক্ষে সম্ভব হয়নি। মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু হলেও সব সময়ই হতে চেয়েছিলেন একজন অভিনেত্রী। স্টারডাস্ট মেমোরিজ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথম বড় পর্দায় হাজির হন। বেসিক ইন্সটিংক্ট চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ইতালিয়ান ভাষায় দারুণ দক্ষ এই তারকা শৈশবে হতে চেয়েছিলেন মেরিলিন মনরো। এই তারকা ২০০১ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হয়েছিলেন। একসময়ের পাঁড় ধূমপায়ী এ অভিনেত্রী বর্তমানে অধূমপায়ীদের তালিকায় নাম লিখিয়েছেন। ‘নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সত্য যতই কঠিন বা নিষ্ঠুর হোক না কেন, এটা যে বলে, তার হারানোর কিছুই থাকে না।’ জীবনে সত্য কথা বলার প্রয়োজনীয়তা নিয়ে এভাবেই বলেন তিনি। প্রযোজক উইলিয়াম জে ম্যাকডোনাল্ডের সঙ্গে তিন সন্তান নিয়ে বসবাস করছেন বেভারলি হিলসে। সম্প্রতি ইতালির মিলানে একটি ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে অজ্ঞান হয়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয় ৫৪ বছর বয়সী এ অভিনেত্রীকে।বলতে পারেন, তাঁর নাম কী?