ছবির ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পাশের ছবির এই তারকার জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। অভিনেত্রী মায়ের উৎসাহ এবং জোরাজুরিতেই বিনোদন জগতে আসা তাঁর। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করার চেয়ে মঞ্চনাটকে অভিনয় করতেই তিনি পছন্দ করেন বেশি।  মাত্র ১৬ বছর বয়সে গেট রিয়াল নামের একটি টেলিভিশন সিরিজে প্রথম অভিনয় করলেও জনপ্রিয় হয়ে ওঠেন বিখ্যাত পরিচালক টিম বার্টনের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ছবিতে অভিনয় করে।  জীবনের প্রায় পুরোটা সময়ই নিরামিষ খেয়ে কাটানো এই তারকা বর্তমানে আমিষের দিকে ঝুঁকেছেন। লেখক উইলিয়াম শেকসপিয়ারের স্ত্রীর নামের সঙ্গে নিজের নামের মিল দেখে দারুণ খুশি তিনি।  অবসরে অসহায় নারী ও শিশুদের নিয়ে কাজ করেন তিনি। সম্প্রতি চার বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেছেন এ তারকা। সঙ্গী অ্যাডাম শুলম্যান আর প্রিয় পোষা কুকুরটার সঙ্গে দারুণ সময় কাটছে এখন তাঁর। বলতে পারেন, তাঁর নাম কী?