ছবির ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বাবার অত্যাচারে দারুণ যন্ত্রণায় কেটেছে বন্ধুদের কাছে ‘ক্যান্ডি’ নামে পরিচিত পাশের ছবির এই তারকার শৈশব। মাত্র ১৪ বছর বয়সে ‘অল আই ওয়ানা ডু’ নামের গানটি গেয়ে হয়ে ওঠেন জনপ্রিয়। ‘জিনি ইন আ বোটল’ গানটি মুক্তি পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যান্ডিম্যান, হোয়াট এ গার্ল ওয়ান্টস, হার্ট প্রভৃতি গান তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। গাঢ় নীল রঙের কন্ট্যাক্ট লেন্স পরে মঞ্চে গান গাইতে পছন্দ করেন এ তারকা। অবসরে প্রিয় পোষা কুকুর চিউই এবং স্টিংকির সঙ্গে সময় কাটান তিনি। এ তারকা অনাহারি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। বলতে পারেন, তাঁর নাম কী?