ছবির ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 লাহোরে জন্মগ্রহণ করা পাশের ছবির এই নির্মাতার বেশির ভাগ ছবিরই মূল বিষয় প্রেম। বিদেশের মনোরম পরিবেশে শুটিং তাঁর ছবির অন্যতম বৈশিষ্ট্য। চাঁদনি, ডর, সিলসিলা, বীর জারা প্রভৃতি জনপ্রিয় ছবির পরিচালক তিনি। খ্যাতনামা পরিচালক যশ জোহরের সহকারী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। ১৯৫৯ সালে ধুল কা ফুল ছবির মধ্য দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। অমিতাভ বচ্চন অভিনীত দিওয়ার ও কাভি কাভি মুক্তি পাওয়ার পর একজন ব্যবসাসফল ও জনপ্রিয় পরিচালক হিসেবে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন এ তারকা। এ পর্যন্ত তাঁর পরিচালিত মোট ছবির সংখ্যা ২২। ‘আপনি চেষ্টা করলেই হয়তো ভালো ছবি বানাতে পারবেন; তবে এটি ব্যবসাসফল হওয়ার জন্য প্রয়োজন সৃষ্টিকর্তার আশীর্বাদ।’ চলচ্চিত্র নিয়ে নিজের ভাবনার কথা এভাবেই বলেন সদ্য প্রয়াত এই পরিচালক। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁর পরিচালিত শেষ ছবি জাব তাক হ্যায় জান । বলতে পারেন, তাঁর নাম কী?