ছবির ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পাশের ছবির এ তারকার জন্ম যুক্তরাষ্ট্রে। সময়টা ১৯৪৯ সালের ২২ জুন। নিউজার্সিতে শৈশব কাটানো এই অভিনেত্রী পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন নাটক। ইয়েল স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করার পর জড়িয়ে পড়েন মঞ্চনাটকের সঙ্গে। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া জুলিয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম বড়পর্দায় হাজির হন। দ্য ডিয়ার হান্টার ছবিতে অভিনয়ের পর সবার নজর কাড়েন। অভিনয়জীবনের শুরুতে অর্থের প্রয়োজনে টিভি ধারাবাহিক ও চলচ্চিত্রে অনেক ছোটখাটো চরিত্রে কাজ করতে হয়েছে তাঁকে। ১৯৭৯ সালে পরিচালক বেনটনের সঙ্গে কাজ করে প্রথমবারের মতো অস্কারে জিতে নেন সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার। অভিনয়ের পাশাপাশি সংগীত ও সমাজসেবামূলক কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন। ৬২ বছর বয়সী এ অভিনেত্রী ব্যক্তিগত জীবনে চার সন্তানের জননী। দি আয়রন লেডি ছবিতে অভিনয় করে ৮৪তম অস্কার আসরে জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এ নিয়ে অভিনয়জীবনে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে অস্কার আসর মাত করলেন তিনি।