ছবির ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কাছের মানুষের কাছে ‘মানু’ নামে পরিচিত পাশের ছবির এই তারকার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। নেপালের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া এ অভিনেত্রী পড়াশোনার জন্য দিল্লিতে এসেই পড়ে যান মডেলিংয়ের প্রেমে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় তাঁর। বম্বে, অগ্নিসাক্ষী, দিল সে, কোম্পানির মতো হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পর জনপ্রিয় হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র নির্মাণের ওপর ডিপ্লোমা করা এ অভিনেত্রী পারিবারিক নানা ঝামেলার কারণে হঠাৎ করেই চলচ্চিত্রের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। ‘আমি যেখান থেকে এসেছি, সেখানকার মানুষ নিজেদের বিশ্বাসের জন্য মরতেও পারে। আমি যা বিশ্বাস করি, যে নীতি মেনে চলি, তার বাইরে কখনোই যেতে রাজি নই। চলচ্চিত্রে ভালো চরিত্র পাওয়ার জন্য মানুষকে নিয়ে নোংরা রাজনীতি করা আমার পক্ষে সম্ভব নয়।’ নিজের বিশ্বাস ও জীবন নিয়ে এভাবেই বলেন তিনি। ‘ইউএনএফপিএ’-এর শুভেচ্ছাদূত হিসেবে নারী নির্যাতন রোধ এবং তাঁদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। বছর দুয়েক আগে বিয়ে করেছিলেন। কদিন আগে ভেঙে গেছে সেই ঘর। বিচ্ছেদের পর একাকিত্বের যন্ত্রণা ভুলতে সম্প্রতি ছবি আঁকায় মনোনিবেশ করেছেন তিনি। জানালেন, খুব শিগগির আবার ভারতীয় চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন।বলতে পারেন, তাঁর নাম কী?