ছবির পর ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের ছোট ছোট মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখতে কার না ভালো লাগে। তেমনি একজন জাকিয়া শওকত। চাকরি করেন একটি বেসরকারি ব্যাংকে। সময় কাটে ব্যস্ততায়। যেটুকু অবসর পান নিজের অ্যালবামটা মেলে ধরেন সামনে। তিনি বলেন, ‘আমার বিয়ের ছবিগুলোই বেশি দেখি। এবারের বিবাহবার্ষিকীতে একটা ডিজিটাল ফটোফ্রেম উপহার হিসেবে পেয়েছি।’ তাই আর সময় বের করতে হয় না ছবি দেখতে। কাজের ফাঁকে দু-এক পলক দেখে নেন প্রিয় মানুষের মুখ। আপনার তোলা ডিজিটাল ছবিকে ফ্রেমবন্দী করার জন্য কিনতে পারেন ডিজিটাল ফটোফ্রেম। এতে আপনি রাখতে পারবেন এক থেকে আট গিগাবাইট পর্যন্ত ছবি। ছবিগুলো স্লাইড শো হিসেবে একের পর এক দেখা যায় ফ্রেমে। ইচ্ছা করলে আপনি একটা ছবিও নির্দিষ্ট করে রাখতে পারবেন এ ফ্রেমে। ডিজিটাল ফটোফ্রেমে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ভিডিও, অডিও, ডিজিটাল ক্যালেন্ডার ও ডিজিটাল ঘড়ি।কোথায় পাবেনডিজিটাল ফ্রেম পাবেন বিসিএস কম্পিউটার সিটি ও এলিফ্যান্ট রোডের কম্পিউটার বাজারে। এ ছাড়া পাবেন স্যামসাংয়ের শোরুমে। দরদামআমাদের দেশে তাইওয়ান ও চীনের বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের ডিজিটাল ফটোফ্রেম পাওয়া যায়। ব্র্যান্ড ও মডেলের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় এর দাম। বাজার ঘুরে দেখা গেল, ফিলিপস ব্র্যান্ডের ডিজিটাল ফটোফ্রেমের দাম পড়বে সাত ইঞ্চি ফ্রেম ৮৫০০-৮৯০০ টাকা। তাইওয়ানের জিনিয়াস ফটোফ্রেমের সাত ইঞ্চির মূল্য চার হাজার ও আট ইঞ্চির পাঁচ হাজার ৫০০ টাকা। এতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। ট্রানসেন্ডের (তাইওয়ান) রয়েছে সাত ও আট ইঞ্চি—দুই সাইজের ফ্রেম। মডেলভেদে সাত ইঞ্চি ফ্রেমের মূল্য পাঁচ হাজার ৮০০ থেকে ছয় হাজার ৮০০। আট ইঞ্চি ফ্রেমের মূল্য নয় হাজার থেকে নয় হাজার ৩০০ টাকা। সঙ্গে রয়েছে রিমোট কন্ট্রোল ও এক বছরের বিক্রয়োত্তর সেবা। স্যামসাং (চায়না) সাত ইঞ্চি ফটোফ্রেম পাবেন পাঁচ হাজার ২০০ টাকায়। চীনে তৈরি মাসটেকের সাত ইঞ্চি ফটোফ্রেমের দাম পড়বে সাত হাজার ৭০০ টাকা। জেনে রাখুন ডিজিটাল ফটোফ্রেম কেনার আগে সব দোকান ঘুরে ভালো ব্র্যান্ড দেখে কিনুন। ওয়ারেন্টি থাকলে কার্ডটি চেয়ে নিন এবং ক্যাশ মেমো সংরক্ষণ করুন। এসব জিনিস এক হাতে ব্যবহার করলে বেশি দিন টেকে, তাই এ বিষয়ে লক্ষ রাখুন। ফ্রেম নষ্ট হয়ে গেলে বিক্রেতা সার্ভিসিং করে দেবেন।  ফটোফ্রেমটি যাতে ভাইরাসমুক্ত থাকে, সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন।  ফটোফ্রেমের স্ক্রিন বেশি নষ্ট হয় বলে ব্যবহারের সময় সতর্ক থাকুন।