ছবির পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিঘরে একটা ধুন্ধুমার মারপিটওয়ালা ছবি এসেছে। ছবিটা না দেখুন, অন্তত ছবির পোস্টারটা তো দেখবেন। কিন্তু ছবিঘরে গিয়ে পোস্টার দেখার ফুরসত তো আর চাইলেই মেলে না। তাই জনসাধারণের বিশেষ সুবিধার্থে ‘এই দেয়ালে কোনো প্রকার লেখা কিংবা পোস্টার লাগানো নিষেধ’ জাতীয় অনুরোধ বাক্যের তোয়াক্কা না করে দেয়ালজুড়ে ছবির পোস্টার সাঁটা হয় দিনদুপুরে! এমন পন্থায় বাংলা ছবির এই পোস্টারগুলো দেখে নেওয়া যতটা সহজ, ঠিক ততটাই কঠিন মেট্রোপলিশ নামের একটি ছবির পোস্টার দেখার ব্যাপারটা। ১৯২৭ সালে মুক্তিপ্রাপ্ত পুরোপুরি নির্বাক এই ছবির পরিচালক ছিলেন ফ্রিটজ্ ল্যাং। আর নির্বাক ছবির ইতিহাসে সবচেয়ে দামি ছবি এই মেট্রোপলিসই। এবার তার পোস্টারের ফিরিস্তি শুনুন, মুক্তি পাওয়ার প্রায় ৮০ বছর পর মেট্রোপলিস ছবিটির মোটে চারটি পোস্টারই টিকে ছিল। ২০০৫ সালে ক্যালিফোর্নিয়ার এক সংগ্রাহক সেখান থেকে একটি পোস্টার কিনে নিয়েছিলেন, বিনিময়ে তাঁর গুনতে হয়েছিল প্রায় চার কোটি ৮৩ লাখ টাকা! ফলে পৃথিবীর সবচেয়ে দামি ছবির পোস্টারের তালিকায় মেট্রোপলিস-এর নামই সবার ওপরে।লংগেস্ট লিস্ট অবলম্বনে