ছয় কবিকে নিয়ে খড়িমাটির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট কাগজ খড়িমাটির উদ্যোগে ৫ সেপ্টেম্বর ছয় কবির কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। পত্রিকাটি প্রকাশের এক যুগ পূর্তি উপলক্ষে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠান বিকেল পঁাচটায় শুরু হয়ে রাত নয়টায় শেষ হয়। অনুষ্ঠানে কবি খালিদ আহসান, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, হোসাইন কবির, আয়শা ঝর্না ও ভাগ্যধন বড়ুয়ার প্রকাশিত কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেন ছয়জন আলোচক। সারাফ নাওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খড়িমাটির সম্পাদক মনিরুল মনির।
আলোচকরা কাব্যগ্রন্থগুলোর প্রকরণ, বৈশিষ্ট্য ও ছন্দের গতি-প্রকৃতি নিয়ে আলোচনা করেন। খালিদ আহসানের কাব্যগ্রন্থ কলম লিখেছে কবিতা আমি তার প্রথম শ্রোতা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ফাউজুল কবির বলেন, খালিদের কবিতায় রহস্যময়তা আছে, আছে ‘বাক্য–ছন্দের’ নিপুন প্রয়োগ। বিশ্বজিৎ চৌধুরীকে ‘নাগরিক যাযাবর কবি’ আখ্যা দিয়ে আলোচনার সূত্রপাত করেন মুহাম্মদ আমানুল্লা। তিনি বলেন, প্রেম ও নাগরিকতা বিশ্বজিৎ চৌধুরীর নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থের প্রধান বিষয় হয়ে এসেছে। ওমর কায়সারের নির্বাচিত কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে আহমেদ মুনির বলেন, প্রেম, নিঃসঙ্গতা ইত্যাদি বিষয় যেমন ওমর কায়সারের কবিতায় এসেছে, তেমনি তিনি কবিতায় আত্মানুসন্ধানও জারি রেখেছেন। হোসাইন কবিরের সঁাকোর নিচে শান্ত জল প্রসঙ্গে রিজোয়ান মাহমুদ বলেন, হোসাইন কবির দীর্ঘ সময় ধরে কবিতার সহযাত্রী। তঁার কবিতায় নিসর্গ অন্যতম বিষয় হয়ে এসেছে। ভাগ্যধন বড়ুয়ার অপর পৃষ্ঠার বৃত্তান্ত সম্পর্কে খালেদ হামিদী বলেন, ভাগ্যধন অজাতশত্রুর ভাষায় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত হওয়ার বেদনা তুলে আনেন কবিতায়। আয়শা ঝর্নার ও হাওয়া ও কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে সেলিনা শেলী বলেন, আয়শা কবিতায় ব্যক্তিগত দুঃখবোধকে লালন করে গেছেন। তঁার নান্দনিক ভাষাভঙ্গি পাঠকদের মুগ্ধ করে।
আলোচনা শেষে নির্বাচিত ছয়জন কবি কবিতা পাঠ করেন। তঁাদের উত্তরীয় পরিয়ে দেন আলোচকেরা।