ছাগল বাঁচান, নিজে বাঁচুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁকা: িশখা
অাঁকা: িশখা

ছাগল অত্যন্ত উপকারী প্রাণী। এর চারটি পা ও একটি লেজ আছে। তবু আজকাল ৫ এবং ৭ যেমন সাধারণ কোনো সংখ্যা নয়, তেমনই ছাগলও সাধারণ কোনো প্রাণী নয়। এর প্রাণহানিতে কোনো সম্মানীয়র মানহানি পর্যন্ত ঘটে যেতে পারে।

তবুও কেন যেন গোটা বঙ্গদেশে ছাগল অতি নিরীহ প্রাণী হিসেবে পরিচিত। কবিগুরু পর্যন্ত ছাগল নিয়ে কাব্য করেছেন। তিনি লিখেছেন, ‘...এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগ, দুজনেরে বাঁটি দিল সমান সোহাগ!’ কিন্তু গুরুদেব বললেও কথাটা সম্পূর্ণ ঠিক নয়। আসলে ভাইয়ের চেয়েও বেশি সোহাগ এবং যত্নআত্মি ছাগলেরই প্রাপ্য।

ছাগলের যে আসলেই মানুষের চেয়ে বেশি যত্নআত্মি প্রয়োজন তা এখন যেকোনো বোধবুদ্ধিসম্পন্ন মানুষই স্বীকার করবেন। বিশেষ করে কারও যদি চৌদ্দ শিকের ভয় থাকে। যথাযথ যত্নআত্মির অভাবে ছাগলের যদি মৃত্যু হয়, সেই সংবাদ শেয়ার করার ক্ষেত্রে যে আরও বেশি যত্নআত্মির প্রয়োজন তা আজ কে না জানে!

ছাগলের বুদ্ধির যে খামতি নেই, কিছুদিন আগেই তারও একটা প্রমাণ হয়ে গেছে। এই তো অল্প দিন আগেও ছাগল গাছে উঠে আম পর্যন্ত পেড়ে খেত। পাঠ্যপুস্তকের মাধ্যমে সচিত্র সে জ্ঞানও আমরা পেয়েছি। ছাগল নিয়ে অনেক আগে থেকেই বাংলায় অনেক সংগীতও রচিত হয়েছে। ‘আমার হাজার টাকার বাগান খেল, দুই টাকার ছাগলে...’ গানটি যার উজ্জ্বল উদাহরণ।

ছাগলেরা আমাদের পরিবেশের নানা উপকারও সাধন করে। এরা অনেক বস্তু খেয়ে পরিবেশ দূষণমুক্ত রাখে। এ কারণে বলা হয়, ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। যেমন আমি বললাম এতক্ষণ।

ফলে ছাগলের যত্ন নিন। ছাগল বাঁচান, নিজে বাঁচুন।