ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ৪ মে ছাগলনাইয়া উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে জিয়াউল হক মজুমদারকে সভাপতি ও মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের কমিটি গঠন করা হয়। ৫ মে ফুলগাজীর বঙ্গবন্ধু কমপ্লেক্স মিলনায়তনে (আওয়ামী লীগ কার্যালয়) অনুষ্ঠিত সম্মেলনে আবু বক্করকে সভাপতি ও মো. শামীম মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।