ছাগলনাইয়ায় প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়ায় প্রতিবন্ধী দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, চশমা ও কানের শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৭ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার ও চশমা বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল আলম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন। অনুষ্ঠানে পাঁচজনকে হুইলচেয়ার, দুজনকে চশমা ও একজন শিক্ষার্থীকে কানের শ্রবণযন্ত্র প্রদান করা হয়েছে।