ছাগলনাইয়ায় পয়লা বৈশাখ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির লোকজ উৎসব পয়লা বৈশাখ উদ্যাপনে উপজেলা প্রশাসন ব্যাপক আয়োজন করেছে। সকাল আটটায় উপজেলা চত্বরের কবিতাঙ্গনে পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ, সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।বাঙালির বাঙালিত্ব জাগিয়ে তোলার জন্য সমবেত কণ্ঠে উদ্বোধনী সংগীত ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানটি দিয়ে শুরু হয় অনুষ্ঠান।সংগীত বিদ্যালয় সারেগামার শিক্ষার্থী রাত্রি শর্মার কণ্ঠে ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’, চৈতী ও রিয়ার কণ্ঠে ‘প্রজাপতি, প্রজাপতি, কোথায় পেলে ভাই এমনও রঙিন পাখা’, জয়ার কণ্ঠে ‘আয় তবে সহচরী’, অতিথি শিল্পী কেয়া চৌধুরীর কণ্ঠে ‘বসন্ত বাতাসে সইগো’, মতিলালের কণ্ঠে ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’, আমিরুজ্জামানের কণ্ঠে ‘আমার পরান যাহা চায়’, নুর আলমের কণ্ঠে ‘ওরে নীল দরিয়া’ গানগুলো উপস্থিত দর্শক-শ্রোতারা প্রাণভরে উপভোগ করে।বিকেল তিনটায় আদালত মাঠে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশীদ। মেলা চলবে ১০ বৈশাখ পর্যন্ত।