ছাগলনাইয়ায় ফলদ বৃক্ষমেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ বৃক্ষমেলা ১৪ জুলাই সম্পন্ন হয়েছে। ১২ জুলাই বিকেলে কলেজ রোডে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহম্মদ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম সরকার, করৈয়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদরুদ্দোজা চৌধুরী এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেশব দাস প্রমুখ। মেলায় আটটি নার্সারি অংশ নেয়। নার্সারির মালিকেরা জানান, তিন দিনের মেলায় মোটামুটি ভালো বিক্রি হয়েছে। মেলার সময়সীমা বাড়ানো হলে আরও ভালো হতো বলে মন্তব্য করেন তাঁরা। স্টলগুলো ঘুরে দেখা গেছে পুরুষের চেয়ে নারী ক্রেতার সংখ্যাই বেশি।