ছাতার ছাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাসমান ছাতার দোকান ভেবে ভুল করবেন না যেন! চমৎকার এ দৃশ্যটি দেখতে হলে আপনাকে যেতে হবে পর্তুগালের অ্যাগুয়েডা শহরে। তবে বছরের যেকোনো মাসে গিয়ে হানা দিলেই এই দৃশ্য আপনার চোখে পড়বে না। এই রঙিন ছাতার মেলা চোখে পড়বে কেবল জুলাই মাসে। পথচারীদের ছায়া দেওয়া এবং দারুণভাবে নিজেদের রাস্তাগুলো সাজানো—এই হলো কারিগরদের উদ্দেশ্য। ছবিগুলো তুলেছেন প্যাট্রিকা আলমেডা। তিনি বলছিলেন, ‘এত এত রং! দেখে আমার শিশুর মতো আনন্দ হচ্ছিল!’-ডিমিল্কড