ছাত্র আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পৃথিবীর প্রথম ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল চীনে। ১৬০ খ্রিস্টাব্দে চীনের ইমপেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের কয়েকটি নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। সেদিন সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এমন কয়েকজন ছাত্রনেতা, যাঁরা মেধাবী হিসেবে পরিচিত ছিলেন এবং ইমপেরিয়ালে পড়তে এসেছেন তুলনামূলক গরিব পরিবার থেকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই আন্দোলন সেদিন ছঁুয়ে গিয়েছিল সাধারণ মানুষকেও। ছাত্রদের দেখাদেখি সেদিন সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল প্রায় ৩০ হাজার মানুষ। সরকার বেশ কঠোরভাবেই সেই আন্দোলন দমাতে চেয়েছিল। সরকারি নীতির প্রতিবাদ করায় সেই আন্দোলনে কারাগারে যেতে হয়েছিল ১৭২ জন ছাত্রকে। সরকারি কারাগারে তাঁদের ভোগ করতে হয় অমানুষিক নির্যাতন আর নিগ্রহ।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল