ছাত্র-শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র-শিক্ষক সম্পর্ক। এই সম্পর্ক কখনো মধুর, কখনো বা ভীষণ তিতকুটে। আর রসিকজনের কাছে এই সম্পর্কের মধ্যে আছে যথেষ্ট রস। তার প্রমাণ দেখুন এবারের কৌতুকগুলোতে।বারবার পরীক্ষায় ফেল করায় বাবা তাঁর ছেলেকে শাসন করতে গিয়ে বললেন, ‘এবারও যদি তুমি পরীক্ষায় ফেল করো, তাহলে আমাকে আর বাবা বলে ডাকবে না।’ কিছুদিন পর পরীক্ষার ফলাফল প্রকাশ হলো। বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, ‘কিরে, তোর ফলাফল কী?’ ছেলে বলল, ‘বশির সাহেব, এবারও আগের মতো অবস্থা।’ বাবা রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘বেয়াদব ছেলে, আমাকে নাম ধরে ডাকছিস? আজ তোর একদিন কি আমার একদিন।’ ‘আমার কী দোষ! তুমিই তো বলেছিলে, পাস না করলে তোমাকে যেন বাবা না ডাকি। তাই তো নাম ধরে ডাকলাম। আমি কি বাবার কথার অবাধ্য হতে পারি!’ জীবনের প্রথম দিন স্কুল থেকে ফিরলেই দোলনকে তার মা জিজ্ঞেস করলেন, ‘বাবা, স্কুলে আজ কী শেখাল আর তুমি কী শিখলে?’ ছেলে বলল, ‘তেমন কিছু না। মনে হচ্ছে, আরও কয়েক দিন স্কুলে যেতে হবে।’শিক্ষক: হাবলু, বল তো সিলেট কিসের জন্য বিখ্যাত?হাবলু: জানি না, স্যার।শিক্ষক: ঠিক আছে। তাহলে এবার বল, আমরা চা-পাতা কোত্থেকে পাই।হাবলু: স্যার, চা তো আমরা প্রতিদিন সকালে প্রতিবেশীর বাসা থেকেই পাই।বাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছে—ছেলে: আচ্ছা বাবা, তুমি কি অন্ধকারে লিখতে পারো?বাবা: চেষ্টা করে দেখতে হবে। তা এ কথা কেন বলছিস?ছেলে: না, মানে আমার রিপোর্ট কার্ডে তোমার একটা স্বাক্ষর দরকার ছিল।ক্লাসে পল্টু ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: পল্টু, তুই এমন একটি পশুর নাম বলবি, যেটা মরুভূমিতে পাওয়া যায়?পল্টু: স্যার, উট। শিক্ষক: হুমম। আরেকটা পশুর নাম বল তো শুনি?পল্টু: কেন, আরেকটা উট।শিক্ষক: বলিস কিরে?পল্টু: আরেকটা উটও তো মরুভূমিতে বাস করে, স্যার। সঞ্জু ও তার বাবার মধ্যে কথা হচ্ছে—বাবা: পরীক্ষার ফলাফল কী তোমার?সঞ্জু: বাবা, আমাদের অধ্যক্ষের ছেলে ফেল করেছে।বাবা: আর তোমার ফলাফল?সঞ্জু: আমাদের আরেক শিক্ষকের ছেলেও ফেল করেছে।বাবা: তোর ফলাফল কী, সেটা আগে বল?সঞ্জু: তুমি আবার কোন প্রফেসর যে তোমার ছেলে পাস করবে!পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্র-শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: আইজ্যাক নিউটন একটি আপেলগাছের নিচে বসে ছিলেন। হঠাৎ একটা আপেল তাঁর মাথায় পড়তেই তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। তোমরা কি বিষয়টি জানো?ছাত্র: জানি স্যার। তবে নিউটন যদি গাছের তলায় না বসে আমাদের মতো স্কুলে বই-খাতা নিয়ে বসে থাকতেন, তাহলে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করা তাঁর পক্ষে কিছুতেই সম্ভব হতো না। এখন থেকে আমরাও স্কুলে না এসে গাছতলায় বসে থাকব, স্যার।ছাত্র-শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: হাবলু, বল তো কমলা আর আপেলের মধ্যে পার্থক্য কী?ছাত্র: স্যার, এটা তো খুবই সহজ।শিক্ষক: আচ্ছা, তাহলে বল শুনি?ছাত্র: কমলা আর আপেলের মধ্যে পার্থক্য হলো, কমলার গায়ের রং কমলা, কিন্তু আপেলের গায়ের রং আপেল নয়। ছোটন ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: কিরে ছোটন, তুই এত স্কুল কামাই করিস কেন?ছোটন: স্যার, আমার স্কুলে আসতে ইচ্ছে করে না।শিক্ষক: তা কী করবি তুই?ছোটন: চাকরি করব।শিক্ষক: পঞ্চম শ্রেণীতে পড়ে তুই কী চাকরি করবি?ছোটন: কেন, পাশের বাসার রুপা থ্রিতে পড়ে। ওকে প্রাইভেট পড়াব।কৌতুক সংগ্রহ: আবু হেনা