ছাত্র-শিক্ষক সম্পর্ক। এই সম্পর্ক কখনো মধুর, কখনো বা ভীষণ তিতকুটে। আর রসিকজনের কাছে এই সম্পর্কের মধ্যে আছে যথেষ্ট রস। তার প্রমাণ দেখুন এবারের কৌতুকগুলোতে।ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: কী ব্যাপার, জনি, সঞ্জু? স্কুলে আসতে এত দেরি হলো কেন?জনি: স্যার, আমি আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছিলাম। ওটা খুঁজতে গিয়েই দেরি হলো।শিক্ষক: তা, সঞ্জু, তোমার দেরি হওয়ার কারণটা কী শুনি?সঞ্জু: স্যার, আমি নড়াচড়া করতে পারছিলাম না। শিক্ষক: কেন, নড়াচড়া করতে পারছিলে না কেন?সঞ্জু: জনির মানিব্যাগটা তো আমার পায়ের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, স্যার। ওটা লুকিয়ে কী করে নড়াচড়া করি, বলুন!ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: পল্টু, বলো তো কী খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়?পল্টু: ঘাস, লতাপাতা।শিক্ষক: আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে, তাই না!পল্টু: স্যার, ফাজলামো করব কেন! ছাগল আর গরুর চোখের দিকে একটু খেয়াল করে দেখুন, ওরা কী চোখে চশমা দেয়! শিক্ষক: আচ্ছা, হাবলু, বলো তো কোন বইটা জীবনে সবচেয়ে বেশি দরকারি?হাবলু: আমার বাবার চেকবই, স্যার।শিক্ষক: বলিস কিরে!হাবলু: ঠিকই তো বলেছি, স্যার। বই ছাড়াও তো স্কুলে আসা যায়, কিন্তু বাবার চেকবই না থাকলে এই স্কুল কি আমাকে পড়াবে, স্যার!ছাত্রী ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: কী ব্যাপার, তোমার ক্লাসে আসতে দেরি হলো কেন?ছাত্রী: রাস্তায় একটি ছেলে আমার পিছু নিয়েছিল।শিক্ষক: একটি ছেলে পিছু নেওয়ার সঙ্গে দেরি হওয়ার সম্পর্কটা কী শুনি?ছাত্রী: স্যার, ছেলেটা যে খুব ধীরে ধীরে হাঁটছিল!পল্টু স্কুল থেকে ফিরেই মাকে বলল, ‘মা, আমি একটা কাজ কিছুতেই করতে পারি না। তার পরও স্যার আজকে আমাকে ভীষণ মেরেছে।’ মা বিস্মিত হয়ে বললেন, ‘এটা তো খুবই দুঃখজনক কথা! আমি কালই তোমার স্যারের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। না পারলে শিখিয়ে দেবে, এখানে পিটুনি দেওয়ার কী আছে? তা, কোন কাজটা তুমি পারো না, শুনি?’ ‘বাড়ির কাজ, মা।’ পল্টুর জবাব।ক্লাসে পড়া না পারায় শিক্ষক হাবলুকে বললেন, ‘ফাজিল! তোমার মতো বয়সে আইনস্টাইন সব সময় ক্লাসে প্রথম হতেন। আর তুমি কী করছ ভেবে দেখো একবার!’ ‘এভাবে বলছেন কেন? আপনার মতো বয়সে হিটলার তো আত্মহত্যা করে বিখ্যাত হয়ে আছেন।’ হাবলুর জবাব।শিক্ষক ক্লাসে ভূগোল পড়াচ্ছেন— শিক্ষক: মরিয়ম, তুমি মানচিত্রের দিকে যাও এবং দক্ষিণ আমেরিকা কোন জায়গায় তা দেখাও?মরিয়ম: স্যার, এইখানে দক্ষিণ আমেরিকা।শিক্ষক: হুমম, ঠিক হয়েছে। আচ্ছা, জনি, এবার তুমি বলো তো দক্ষিণ আমেরিকা কে আবিষ্কার করেছে?জনি: মরিয়ম!শিক্ষক: ফাজলামো করা হচ্ছে, না!জনি: স্যার, মানচিত্রে মরিয়মই তো দেখাল দক্ষিণ আমেরিকা কোথায়। আমরা তো আর কেউ দেখাতে পারিনি, তাই না?মা ও ছেলের মধ্যে কথা হচ্ছে—মা: ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো। স্কুলের সময় তো হয়ে যাচ্ছে।ছেলে: কিন্তু কেন? আমি আর স্কুলে যেতে চাই না।মা: তোমার স্কুলে না যেতে চাওয়ার পেছনে দুটি কারণ বলো?ছেলে: ক্লাসের সবাই আমাকে ঘৃণা করে আর শিক্ষকেরা তো আমাকে পছন্দই করেন না। এ কারণেই আমি আর স্কুলে যেতে চাই না, মা।মা: ওহ, স্কুলে না যাওয়ার পেছনে এগুলো কোনো কারণ হতে পারে না। যাও, স্কুলে যাও।ছেলে: আচ্ছা, মা, তাহলে তুমি দুটো কারণ বলো, কেন আমি স্কুলে যাব?মা: হুমম। প্রথম কারণ হলো, তোমার বয়স ৫২ বছর। আর দ্বিতীয় কারণ হলো, তুমি যে স্কুলের প্রধান শিক্ষক!সঞ্জু ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: তোমাদের বাসার কুকুরটা তো বাঘের মতো দেখতে। তা, কী খাওয়াও কুকুরটাকে?সঞ্জু: স্যার, আসলে ওটা বাঘের বাচ্চাই। পেটে ভালো দানাপানি পড়ে না বলে দেখতে কুকুর মনে হয়!কৌতুক সংগ্রহ: আবু হেনা