ছাত্রদল নেতার বাড়িতে হামলার নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদলের নেতা এস এম মাহবুবুল আলমের সন্দ্বীপের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছে উত্তর জেলা ছাত্রদল। ৫ সেপ্টেম্বর স্থানীয় একদল বখাটে তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। শিমুল উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সন্দ্বীপ হাজী এবি কলেজের ছাত্রদলের সভাপতি। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সারোয়ার এক বিবৃতিতে জানান, ৫ সেপ্টেম্বর গভীর রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাহবুবুল আলমের বাড়িতে বখাটেরা চাঁদার দাবিতে হামলা চালায়। বিবৃতিতে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।