ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই ছাত্রদলের এক আলোচনা সভা ১ জানুয়ারি উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল আবছারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফোরকান উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন, জ্যেষ্ঠ সহসভাপতি অলিউল কবির ইকবাল, যুবদলের নেতা নুর মোহাম্মদ, দিদারুল আলম, ছাত্রদলের নেতা রফিকুল ইসলাম, দিদারুল আলম প্রমুখ।