ছাত্রলীগ সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে ...................................................... পিতা ......................................., মাতা ..........................................। একজন উত্তম ছাত্রলীগ। গত পাঁচ বছর ........................................... বিশ্ববিদ্যালয়ের ............................................. হলে তিনি কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় তিনি সফলভাবে তাঁর দায়িত্ব পালন করেছেন। হল দখল, মারামারি, চাঁদাবাজি, বিরোধী দল দমনসহ অনেক কাজে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

আমার জানামতে ক্লাস, পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কোনো কাজে তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। তাঁর গায়ে ক্ষতচিহ্ন পরীক্ষা করে জানানো যাচ্ছে যে তিনি একজন ছাত্রলীগ। তাঁর সর্বাঙ্গীণ সুন্দর জীবন কামনা করা হচ্ছে।

* জীবনবৃত্তান্তের সঙ্গে অবশ্যই ছাত্রলীগ সনদ অ্যাটাচ করে দিতে হবে
* বাজারে জাল ছাত্রলীগ সনদ পাওয়া যাচ্ছে। আসল সনদ চিনতে সনদে রামদার জলছাপ দেখে নিন