ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত সোমবার। এ উপলক্ষে সংগঠনের বিভিন্ন শাখা দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা ছাত্রলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং আগামী দিনে মেধাভিত্তিক জ্ঞানচর্চার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। নগরের বিভিন্ন কলেজ শাখার নেতা-কর্মীদের উদ্যোগে আন্দরকিল্লায় আবদুল খালেক চত্বরে এক সমাবেশ আইন কলেজের ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন। বক্তব্য দেন কামরুল আজম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত প্রমুখ। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখাভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র মিলনায়তনের সামনে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন সংগঠনের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমল কান্তি মজুমদার, সুব্রত দে, আবু হাসান প্রমুখ। পরে শোভাযাত্রা বের করা হয়। দক্ষিণ কাট্টলী শাখাছাত্রলীগ দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার আলোচনা সভা মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী। আলোচনা করেন শেখ আবদুল মান্নান, মো. জাহিদ হোসেন, রাশেদ চৌধুরী, মোরশেদুর রহমান, বাবুল দাশ প্রমুখ।