ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর এবং বন্যার্ত মানুষের সহায়তার দাবিতে ২১ জুলাই কক্সবাজারের রামু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় চৌমুহনী চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুসরাত জাহান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আজম প্রমুখ।মুসরাত জাহান যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকরের দাবি জানান।