ছাত্রলীগের সমাবেশে নির্বাচন সফল করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতেই দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে হবে। সম্প্রতি নগরের রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগ পাঁচলাইশ থানার আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহসম্পাদক বদিউল আলম।
বদিউল আলম বলেন, বিএনপি ও জামায়াতের নাশকতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ছাত্রলীগ। এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবলীগ নেতা মজিবুল হক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি তালেব আলী, থানা ছাত্রলীগ নেতা মো. ইমরান, মো. রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি।