ছাত্রীসংখ্যা বাড়ালে সমস্যা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: আপনার স্কুলে এবার কতজন ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছে?হাসমত জাহান: আমরা তো কেবল পঞ্চম শ্রেণীতে ভর্তি করাই। এবার চারটি শাখায় ২৪০ জন ভর্তি হয়েছে। এর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ, শিক্ষক কোটা ২ শতাংশ ও প্রতিবন্ধী কোটা ২ শতাংশ। এসব কোটা না পেলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করাব। প্রথম আলো: নগরে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে প্রতিযোগিতা বাড়ছে। এ কারণে গত বছর তো আরও বেশিসংখ্যক ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছিল। এবার আপনারা আসনসংখ্যা কমিয়ে দিলেন। কেন?হাসমত জাহান: গত বছর আমাদের স্কুলের প্রতি শাখায় ৮০ জন করে মোট ৩২০ জন ছাত্রী ভর্তি হয়। এবার জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের একটি বৈঠক হয়। ওই বৈঠকে আমাদের নীতিমালা করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রতি শাখায় ৬০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তাই সেভাবেই এবার ছাত্রী ভর্তি করা হয়। এটা আসলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তে হয়েছে। প্রথম আলো: এটা কি শিক্ষা সংকোচন নীতি নয়?হাসমত জাহান: একার সিদ্ধান্তে আমি তো কিছু করছি না। সরকারের নীতিমালা আমরা বাস্তবায়ন করেছি। এখানে আমার কী করার আছে? প্রথম আলো: গত বছরের মতো ৩২০ জন বা এর বেশিসংখ্যক ছাত্রী ভর্তি করা হলে আপনার কি অবকাঠামো কিংবা শিক্ষকসংকট দেখা দেবে?হাসমত জাহান: না, একটি শাখায় আরও ২০ জন করে ছাত্রী বাড়লে আমার তেমন কোনো সমস্যা নেই। শিক্ষকসংকটও হওয়ার কথা নয়।