ছাদে ফলানো ফলের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির ছাদেই ধরেছে টকটকে লাল জামরুল।
বাড়ির ছাদেই ধরেছে টকটকে লাল জামরুল।

ঢাকা শহরে অনেক বাসার সামনে হয়তো বাগান করার জায়গা নেই। তাই বলে কি আর বাগান করা থেমে থাকবে! এমন অনেকেই আছেন যাঁরা ছাদে বা ব্যালকনিতেই ফুল-ফলের গাছ করছেন। অনেকে ছাদেই ফলাচ্ছেন আম, জামরুল, পেয়ারা, লেবু, আমড়া, করমচা, কামরাঙাসহ আরও হরেক দেশি-বিদেশি ফল। ছাদের বাগানসহ পরিবেশ সংশ্লিষ্ট নানা কাজে যুক্ত একটি গ্রুপ সুইট হ্যাভেন এনভায়রনমেন্টাল ক্লাব।

এই ক্লাবের সদস্যরা আগামী ৭ জুন রোববার ছাদে ফলের গাছ লাগানো ও অ্যাকুরিয়াম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকেরা জানিয়েছেন, এখানে ছাদে বিভিন্ন গাছপালা লাগানোর পাশাপাশি ফলের গাছ কীভাবে লাগাবেন, কীভাবে ছাদে ভালো ফল ফলানো সম্ভব এ নিয়ে আলোচনা ও পরামর্শ থাকবে। আলোচনা করবেন ও পরামর্শ দেবেন কয়েকজন বিশেষজ্ঞ। এ আয়োজনে থাকছে নানা ধরনের পুরস্কারও। তবে প্রকৃতি বান্ধব এ আয়োজনে অংশ নিতে চাইলে আগাম নিবন্ধন করতে হবে।

ছাদের গাছেই ধরছে আম।
ছাদের গাছেই ধরছে আম।

প্রদর্শনীর স্থান: পলাশ আহমেদ নাদভীর বাড়ির ছাদ। ৬৪/১ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ঢাকা।
নিবন্ধন ও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন গ্রুপটির ফেসবুক ঠিকানায়: www.facebook.com/events/949776745042892/