ছাপচিত্রে বঙ্গবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি বাংলাদেশ’ শিরোনামে শিল্পী শেখ আসমানের একক ছাপচিত্র প্রদর্শনী হয়ে গেল শিল্পকলা একাডেমীর প্রদর্শনী কক্ষে। আসমানের ছবির বিষয় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লিথোগ্রাফ, এচিংসহ ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের প্রায় ২২টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। ‘মুক্তিযোদ্ধার সন্তান’-এর পরিকল্পনায় ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয় গত ৩০ ডিসেম্বর। উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মফিজুর রহমান ও অগ্রণী ব্যাংকের পরিচালক শাহাজাদা মহীউদ্দীন।শিল্পকর্মের বিষয় হিসেবে বঙ্গবন্ধুকে বেছে নেওয়া কেন? এমন প্রশ্নের উত্তরে আসমান বলেন, ‘বঙ্গবন্ু্ল না থাকলে আমরা বাংলাদেশ পেতাম না। তাঁকে বাদ দিয়ে শিল্পকর্মে বাংলাদেশকে তুলে আনা সম্ভব নয়।’ ছাপচিত্রে বঙ্গবন্ধুর এত প্রতিকৃতি একসঙ্গে দেখা হয়নি চট্টগ্রামের দর্শকদের। সাদা-কালো ও রঙিন ছাপচিত্রে বঙ্গবন্ধুর নানা ভঙ্গির প্রতিকৃতির পাশাপাশি স্থান পেয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার ঐতিহাসিক ভঙ্গিটিও ফ্রেমবন্দী করতে ভোলেননি শিল্পী। প্রদর্শনী দেখতে এসেছিলেন সিটি কলেজের ছাত্র মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের কিংবদন্তি। এ সত্যটা আরও একবার উঠে এল এই শিল্পকর্মগুলোতে।’