ছাড় দিন কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেস্তোরাঁয় খেতে গেলে, দোকানে পোশাক কিনতে গেলে, এমনকি হোটেলে থাকতে গেলে ছাড়ের সুযোগ করে দিয়েছে মুঠোফোন সেবাদাতা সংস্থাগুলো। প্রতিনিয়ত খুদে বার্তা দিয়ে সেই সেবাগুলো জানান দিচ্ছে তারা। কতজন সেই সুযোগ গ্রহণ করছে? অথচ একটু বুদ্ধি করে আমাদের দৈনন্দিন ব্যবহূত ও প্রয়োজনীয় ব্যাপারগুলোতে ছাড় বা অন্যান্য সুযোগ-সুবিধা দিলে কতই না কাজে লাগে। যদি ‘মুন গ্রাহক’, ‘আপনজন’, ‘প্রায়োরিটি’ বা ‘পার্টনার’ নামধারী গ্রাহকের প্রাপ্য সেবা এভাবে দেওয়া হয়, তা হলে...। বিস্তারিত জানাচ্ছেন মো. রুবেলসিএনজিচালিত অটোরিকশাআপনি যদি ‘মুন গ্রাহক’ হন, তা হলে আমার অটোরিকশায় উঠলেই পাবেন মিটারে যাওয়ার সুবিধা। অটোরিকশায় ওঠার আগে দয়া করে আপনার মুঠোফোনটি দেখাবেন।রিকশাওয়ালাআপা, আপনি যদি ‘আপনজন গ্রাহক’ হয়ে থাকেন, তা হলে আমার রিকশায় উঠে যেকোনো জায়গায় গেলে পাবেন দুই টাকা ছাড় (ভাংতি থাকা আবশ্যক)।সবজিওয়ালা‘মুন গ্রাহকেরা’ আমার দোকানে কেনাকাটা করলে বেগুনে তিন টাকা, পটোলে দুই টাকা আর মুলায় ৫০ পয়সা ছাড় পাবেন। ১০০ টাকার ওপরে নগদ কেনাকাটা করলে মুঠোফোনে ১০ টাকা রিচার্জও হয়ে যাবে।হাউস টিউটরম্যাডাম, আপনার মেয়ে যদি ‘আপনজন গ্রাহক’ হয়ে থাকে, তা হলে তার সঙ্গে অন্য কোনো সম্পর্কে না জড়ানোর নিশ্চয়তা দিচ্ছি। একই সঙ্গে সারা মাসের বেতনের ওপর ১০ শতাংশ ছাড়। আর টানা ছয় মাস পড়ানোর সুযোগ দিলে পরবর্তী মাস একদম ফ্রি।কাজের বুয়াআপা, আমাকে কাজে নিচ্ছেন না; আমি কিন্তু প্রায়োরিটি সেবা দিই। আমাকে কাজে নিলে ঘর মোছা ও সাহেবের জন্য চা-বানানো একদম ফ্রি। এ ছাড়া মাস শেষে বেতনের ওপর পাঁচ শতাংশ ছাড় তো রয়েছেই। এ সুযোগ কিন্তু আগামী ঈদ পর্যন্ত।