ছাড়ে পণ্য বিক্রি করছে শপ ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপ ২৪ এর পোশাক
শপ ২৪ এর পোশাক

অনলাইনে পণ্য বেচাকেনার ওয়েবসাইট শপ ২৪ ডটকম ডটবিডিতে ১৫ শতাংশ ছাড়ে পণ্য বিক্রি চলছে। এ ছাড়াও নির্দিষ্ট কিছু পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে শপ ২৪ ডটকম কর্তৃপক্ষ। শপে নারী-পুরুষ ও শিশু জন্য রয়েছে নানা ধরনের পোশাক ও যন্ত্রপাতি। টি-শার্ট, জিন্স, লেগিংস, লন, থ্রি পিস, জুতা, ব্যাগ, চশমা, ঘড়িসহ নানা ধরনের পণ্য এখান থেকে কেনা যাবে।
শপ ২৪ ডটকম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইন এই সাইটটিতে (www.shop24.com.bd) জুতার ওপর চলছে ৩০ শতাংশ ছাড়। শীতকালীন যেকোনো পোশাক এই গরমে কিনলে থাকছে বিশাল ছাড় পাওয়ার সুযোগ। ওয়েবসাইট বা ফেসবুক থেকে শপের পণ্য কিনলে এই ছাড় অফারগুলো উপভোগ করা যাবে।