ছায়া সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রধানমন্ত্রী’ আর ‘বিরোধীদলীয় নেতা’র বাগিবতর্কে, গমগম করছিল সংসদ কক্ষ। ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত জহুরুল হক হলের বিতর্ক সংগঠন ‘হাউস অব ডিবেটরস’ আয়োজিত চতুর্থ আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১১-এর চূড়ান্ত পর্বের বিতর্কে এভাবে জমে উঠেছিল ছায়া-সংসদ।১৩ থেকে ২১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত চতুর্থ আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, আশা বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের মোট ৩৮টি বিতর্ক ক্লাব।‘সর্বজনীন মূল্যবোধ নয়, চাই সংস্কৃতিকেন্দ্রিক মূল্যবোধ’ এ বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় মুহসীন ও জিয়া হলের বিতার্কিকদের মধ্যকার প্রথম বিতর্ক। একে একে অন্য সব কটি বিতর্ক ক্লাবকে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগ ও মুহসীন হল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইউআইইউ বিতার্কিক দল নিজেদের আসীন করে সেমিফাইনাল পর্বে।অবশেষে চূড়ান্ত পর্বটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক ক্লাবের মধ্যে। ‘আমরা আবহমান ধ্বংস ও নির্মাণ’—এ ছিল চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফারাহ নাজ নাহার, নাজনীন করিম, মৌসুমী খন্দকারের সরকারি দলের উত্থাপিত প্রস্তাব নিয়ে তুমুল যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের হাবীব আল সাফী, ইশতিয়াক আলম শোভন, তারান্নুম শায়লা জামান। যেখানে সরকারি দল বারবার বলে গেছে আবহমান কাল ধরে নিপীড়িত ও শোষিতদের ধ্বংস ও নির্মাণের কাহিনি, অন্যদিকে বিরোধী দল তা না মেনে বলে গেছে আমরা আবহমান ধ্বংসে, নির্মাণে নই। অবশেষে বিচারকদের ৯-০ ব্যালটে বিজয়ী হলো কম্পিউটারবিজ্ঞান বিভাগের বিতার্কিক দল।সংসদে আর পাস হলো না বিল। তাতে কী! রানারআপ হয়েও আনন্দের কমতি ছিল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক দলের (জুডো) বিতার্কিকেরা।সে স্বীকৃতি মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জহুরুল হক হল পাঠকক্ষ অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, ডিইউডিএস মডারেটর অধ্যাপক এম আইদুজ্জামান ও হাউস অব ডিবেটরস মডারেটর মোস্তফা আল মামুনের কাছে।হাউস অব ডিবেটরসের সভাপতি রিয়াসাদ আজিম বলেন, ‘সত্য শব্দটা অনেকটা অঙ্কের মতোই নিরস, তাই আমরা এর সঙ্গে যোগ করতে চাই—ছন্দ আর মিথ্যাকে এড়িয়ে না গিয়ে তার সঙ্গে করতে চাই দ্বন্দ্ব। সত্যের ছন্দের সূচনা আর মিথ্যার সঙ্গে দ্বন্দ্ব হোক বিতর্কের জোরালো যুক্তিতে।’