ছিপাতলীতে নূর আহম্মদ চৌধুরী সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারী উপজেলার ছিপাতলী গ্রামে ৯ আগস্ট এলজিইডির অর্থায়নে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নূর আহমদ চৌধুরী সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এ উপলক্ষে আয়োজিত সভায় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে ছোট–বড় সব সড়কের সংস্কারকাজে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদ আহমদ, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, পানিসম্পদমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সৈয়দ মনজুরুল আলম, উত্তর জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সালাউদ্দিন খোরশেদ, মো. আলমগীর, মো. ওসমান গণি প্রমুখ। বিজ্ঞপ্তি।