সাকিব আর মন্টু, দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—মন্টু: জানিস, আমার দাদার ভীষণ সাহস। গত গ্রীষ্মের ছুটিতে আফ্রিকার জঙ্গলে গিয়ে হঠাৎ একটা বাঘের মুখোমুখি হলেন তিনি।সাকিব: তারপর ফিরে এসে তিনি নিশ্চয়ই সবার কাছ থেকে খুব বাহবা পেলেন?মন্টু: আমি তো বলিনি তিনি ফিরে এসেছেন।ছুটিতে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন জলিল। ফিরে আসার পর বন্ধু শফিক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘কিরে, আমেরিকানদের কথা বুঝতে কোনো সমস্যা হয়নি তো?’জলিল: আমার কোনো সমস্যা হয়নি। সমস্যা যা হওয়ার ওদের হয়েছে!ছুটি কাটাতে মিসর গেছেন হরিপদ। সেখানে পিরামিড দেখে ফেরার পর হরিপদর এক বন্ধু জিজ্ঞেস করল, ‘কিরে, কেমন দেখলি পিরামিড?’হরিপদ: দূর! বড় বড় ত্রিভুজের জ্বালায় তো কিছু দেখাই যায় না!গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তাঁর গাইড হিসেবে দায়িত্ব পালন করছে ঝন্টু।বিদেশি: তোমাদের এলাকাটা ভালোই। তবে আশপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।ঝন্টু: সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!ছুটিতে লন্ডন গেছেন সর্দারজি। রাস্তার পাশেই বিশাল বড় একটা দালান। দালানের মাথায় বড় একটা ঘড়ি। মুগ্ধ হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে ছিলেন তিনি। এমন সময় এক লোক এসে বলল, ‘আপনার বুঝি ঘড়িটা পছন্দ হয়েছে?’ সর্দারজি: নিশ্চয়ই নিশ্চয়ই! খুবই পছন্দ হয়েছে।লোক: ঘড়িটার দাম এক হাজার ডলার, কিনবেন?সর্দারজি: অবশ্যই।এই বলে সর্দারজি লোকটার হাতে এক হাজার ডলার তুলে দিলেন। লোকটা বললেন, ‘দাঁড়ান, ঘড়িটা নামানোর জন্য আমি একটা মই নিয়ে আসি।’ এই বলে সে গেল তো গেল, আর এল না। রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন সর্দারজি।পরদিন আবারও সেই দালানের পাশে দাঁড়িয়ে ঘড়িটা দেখছিলেন তিনি। এক লোক এসে বলল, ‘ঘড়িটা কিনতে চাইলে এক হাজার ডলার দিন।’ সর্দারজি ডলার দিলেন। লোকটা বলল, ‘আপনি দাঁড়ান, আমি একটা মই নিয়ে আসছি।’এবার চটজলদি বললেন সর্দারজি, ‘আমাকে বোকা পেয়েছেন? আপনি এখানে দাঁড়ান, আমি মই নিয়ে আসছি!’ছুটিতে ঢাকায় বেড়াতে এসেছেন এক আমেরিকান। ঢাকার ট্যাক্সিতে উঠে তিনি খুবই বিরক্ত।আমেরিকান: আপনাদের এখানে ট্যাক্সি এত ধীরগতিতে চলে! রাস্তাগুলোও ভীষণ খারাপ। আমাদের ওখানে সাঁই সাঁই করে ট্যাক্সি চলে।গন্তব্যে পৌঁছানোর পর মিটার দেখে আমেরিকানের চক্ষু চড়কগাছ! বললেন, ‘সে কি! মিটারে এত টাকা উঠল কী করে?’ট্যাক্সি ড্রাইভার: আমার কী দোষ, স্যার? রাস্তা আমার দেশের হলে কী হবে, মিটার তো আপনার দেশের!ছুটির দিন। স্কুল থেকে সবাই দলবেঁধে বেড়াতে গেছে শহরের পাশেই একটা বনে। বনের ভেতর দীর্ঘক্ষণ ঘোরাফেরা করেও কোনো পশুপাখির দেখা পাচ্ছিল না স্কুলপড়ুয়ারা। মজার কিছু না পেয়ে ওরা হতাশ।বন্ধুদের চেয়ে একটু দূরে সরে গিয়েছিল কাশেম। ঝোপের পাশে দুটো দুধের বোতল দেখে চিৎকার করে উঠল সে, ‘দেখো দেখো! একটা গরুর বাসা পেয়েছি!’বড়কর্তার কাছে ছুটির আবেদন নিয়ে গেছে আরিফ।আরিফ: স্যার, বউকে নিয়ে মার্কেটে কেনাকাটা করতে যাব। আগামীকাল ছুটি চাই। বড়কর্তা: কোনো ছুটি হবে না।আরিফ: আহ্! বাঁচালেন!