ছুটিতে বিদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপ
মালদ্বীপ

একটু ছুটি মিললেই চলে যান দেশের আনাচকানাচে ঘুরতে। ভাবছেন সামনের ছুটি মিললে কোথায় ঘুরবেন। গন্তব্য কোথায়! সুযোগ থাকলে চলে যেতে পারেন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপে।
ভাবছেন প্যাকেজে কী থাকবে? বিমানের টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং। নাশতা বুফে ঘোরাঘুরিতে সাহায্য করা। এমনকি বিমানবন্দরগুলোয় আপনি দেখবেন এগিয়ে এসে তারা হাত বাড়িয়েছে। আপনার ভ্রমণ সহজ করে দিতেই তাদের এই তৎপরতা।
আবার কোনো কোনো প্রতিষ্ঠানের কিছু প্যাকেজ আছে, যারা বিমান টিকিট ও ভিসা ফি বাদে প্যাকেজ ঘোষণা করেছে।
প্যাকেজ ঠিক করার আগে ভালোভাবে জেনে নিন ভিসা, বিমানের টিকিট, হোটেল, লোকাল গাইড, বেড়ানোসহ বিভিন্ন ধরনের সুবিধা সম্পর্কে।

আকাশবাড়ি হলিডেজ
প্রতিষ্ঠানের চিফ অপারেশন ম্যানেজার রাশায়া ইয়াসমিন জানান তাঁদের বিভিন্ন প্যাকেজের কথা।
ঢাকা-সিঙ্গাপুর-থাইল্যান্ড-মালয়শিয়া-ঢাকা, ৭ দিন ৬ রাতের ভ্রমণমূল্য ৭৯ হাজার ৯০০ টাকা।
ঢাকা-সিঙ্গাপুর-কুয়ালালামপুর-ঢাকা, ৫ দিনের ভ্রমণমূল্য ৫৪ হাজার ৯০০ টাকা। ঢাকা-সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া (বালি)-ঢাকা, ৫ দিনের ভ্রমণমূল্য ৬৪ হাজার ৯০০ টাকা। ঢাকা-সিঙ্গাপুর-মালয়েশিয়া-থাইল্যান্ড-ঢাকা, ৬ দিনের ভ্রমণমূল্য ৫৯ হাজার ৯০০ টাকা। যোগাযোগ: www.akashbariholidays.net

এশিয়ান হলিডেজ
ঢাকা-ব্যাংকক-পাতায়া-ঢাকা। ৫ দিন ৪ রাতের ভ্রমণমূল্য ৩১ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-ব্যাংকক-কুয়ালালামপুর-সিঙ্গাপুর-ঢাকা, ৫ দিন ৪ রাতের ভ্রমণমূল্য ৪৯ হাজার ৯৯৯ টাকা
ঢাকা-ব্যাংকক-ম্যানিলা-বালি–কুয়ালালামপুর-সিঙ্গাপুর-ঢাকা, ১১ দিন ১০ রাতের ভ্রমণমূল্য ১ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা। আরও বেশ কিছু ভ্রমণ প্যাকেজ আছে এ প্রতিষ্ঠানের। ভ্রমণমূল্যে অন্তর্ভুক্ত ট্যাক্সসহ ফিরতি বিমান টিকিট, তিন তারকা মানের হোটেলে থাকা, সকালের খাবার ইত্যাদি।
তথ্যগুলো জানা যায় এই প্রতিষ্ঠানের প্যাকেজ ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. মনির হোসেনের কাছ থেকে।
যোগাযোগ: www.asianholidays.com.bd

সিঙ্গাপুর
সিঙ্গাপুর

সারথি অনলাইন
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বাসেত জানালেন তাঁদের বেশ কিছু প্যাকেজ রয়েছে, যা বিমানভাড়া ও ভিসা ফি খরচ বাদে।
ঢাকা-ব্যাংকক-ঢাকা। ৩ দিন। ভ্রমণমূল্য ৮ হাজার ৫৯০ টাকা।
ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা। ৩ দিন। ভ্রমণমূল্য ৮ হাজার ৯৯০ টাকা।
ঢাকা-কুয়ালালামপুর-লাংকাউই-ঢাকা। ৫ দিন। ভ্রমণমূল্য ১৭ হাজার ৪৯০ টাকা। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ৩ দিনের ভ্রমণমূল্য ১৩ হাজার ৯৯০ টাকা।
যোগাযোগ: www.harothionline.com

প্রচিত হলিডেজ
প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক পাপিয়া সুলতানা জানান তাঁদের মেডিকেল টুরিজমের কথা। থাইল্যান্ডের ইয়ানহি হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি রয়েছে থাইল্যান্ডে বেড়ানোর সুযোগ। যোগাযোগ: ০১৭৩০৩০৬২৩৫।

লেক্সাস হলিডেজ

ঢাকা-সিঙ্গাপুর-কুয়ালালামপুর-ঢাকা, ৬ দিন ৫ রাতের ভ্রমণমূল্য ৬৯ হাজার ৫০০ টাকা।
ঢাকা-মালে-কান্ডি-কলম্বো-ঢাকা। ৬ দিন ৫ রাতের ভ্রমণমূল্য ৮২ হাজার ৫০০ টাকা এবং ১ লাখ ৯ হাজার টাকা।
ঢাকা-বালি-সিঙ্গাপুর-ঢাকা, ৬ দিন ৫ রাতের ভ্রমণমূল্য ৮১ হাজার ৯৯০ টাকা। এসব তথ্য দেন এখানকার কর্মকর্তা অজিত কুমার সাহা।
যোগাযোগ: www.lexusholidays.com

জাস্ট হলিডেজ
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারফ সুমন জানান, বিভিন্ন প্যাকেজের খবরাখবর।
ঢাকা-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর-ঢাকা, ৬ দিন ৫ রাতের ভ্রমণমূল্য ৫৩ হাজার ৯৯৯ টাকা।
ঢাকা-ব্যাংকক-পাতায়া-ঢাকা। ৫ দিন ৪ রাতের ভ্রমণমূল্য ৩৩ হাজার ৯৯৯ টাকা।
ঢাকা-কুয়ালালামপুর-লাংকাউই-ঢাকা, ৫ দিন ৪ রাতের ভ্রমণমূল্য ৪৬ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-থাইল্যান্ড-মালয়েশিয়া–সিঙ্গাপুর-ঢাকা, ৬ দিন ৫ রাতের ভ্রমণমূল্য ৫৯ হাজার ৯৯৯ টাকা।
ঢাকা-ইন্দোনেশিয়া-ঢাকা, ৩ দিন ২ রাতের ভ্রমণমূল্য ১৩ হাজার টাকা। যোগাযোগ: www.justholidaysltd.com

রিভার অ্যান্ড গ্রিন টুরস
ঢাকা-থাইল্যান্ড-পাতায়া-ঢাকা, ৫ দিন ৪ রাতের ভ্রমণমূল্য ৪৩ হাজার টাকা। ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ৩ দিন ২ রাতের ভ্রমণমূল্য ৬৫ হাজার টাকা। এসব তথ্য জানা গেল এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন হেলালের কাছ থেকে।
যোগাযোগ: ০১৮১৯২২৪৫৯৩

ব্যাংককের ভাসমান বাজার
ব্যাংককের ভাসমান বাজার

গ্রিন হলিডেজ
এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন জানান তাঁদের প্রতিষ্ঠানের বিভিন্ন প্যাকেজের কথা।
ঢাকা-ব্যাংকক-পাতায়া-ঢাকা। ৫ দিন ৪ রাতের ভ্রমণমূল্য ১১ হাজার ৭০০ টাকা। ঢাকা-কুয়ালালামপুর-গেনটিং-ঢাকা, ৪ দিন ৩ রাতের ভ্রমণমূল্য ১২ হাজার টাকা। ঢাকা-শ্রীলঙ্কা-ঢাকা, ৩ দিন ২ রাতের ভ্রমণমূল্য ১২ হাজার টাকা। ঢাকা-ইন্দোনেশিয়া-ঢাকা, ৩ দিন ২ রাতের ভ্রমণমূল্য ১৩ হাজার টাকা।
যোগাযোগ: www.greenholidaysbd.com

ডিসকভারি হলিডেজ
প্রতিষ্ঠানের ডেস্ক থেকে জানানো হয় ঢাকা-কুয়ালালামপুর-ইন্দোনেশিয়া (বালি)-ঢাকা, ৫ দিন ৪ রাতের ভ্রমণমূল্য ৬৩ হাজার ৪৯৯ টাকা। ঢাকা–মালদ্বীপ-ঢাকা, ৪ দিন ৩ রাতের ভ্রমণমূল্য ৬৯ হাজার ৫৭৫ টাকা। যোগাযোগ: www.discoverbangla.com

গাঙচিল টুরিজম

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মাসুদ জানান তাঁদের বেশ কিছু প্যাকেজ রয়েছে বিমানভাড়া ও ভিসা ফি খরচ বাদে।
ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ৩ দিন ২ রাতের ভ্রমণমূল্য ১২ হাজার ৯০০ টাকা। ঢাকা-গেনটিং–থাইল্যান্ড-কুয়ালালামপুর-ঢাকা ৩ রাত ৪ দিনের ভ্রমণমূল্য ১৪ হাজার ৯০০ টাকা। যোগাযোগ: www.gungchilgroup.com