ছুটির দিনে নয় অফিসের কাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মব্যস্ত আধুনিক জীবনযাত্রায় ছুটির দিন খুবই দুর্লভ। তাই সেগুলো হওয়া চাই নির্ঝঞ্ঝাট। কিন্তু যোগাযোগপ্রযুক্তি এ ক্ষেত্রে প্রায়ই বাদ সাধে। অফিসের কর্তাব্যক্তিরা ছুটির মধ্যেও এখন ফোন বা ই-মেইল করে আপনার কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করতে পারেন। ব্যাপারটা প্রচণ্ড বিরক্তিকর এবং কখনো কখনো আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাজ্যে দুই হাজার অফিসকর্মীর ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, তাঁদের ৬৮ শতাংশই ছুটির সময় কর্মকর্তার (বস) ফোন পেয়েছেন। এতে তাঁদের ছুটির আমেজ অনেকটাই নষ্ট হয়ে গেছে। গবেষকদের পরামর্শ, বিশেষ জরুরি প্রয়োজন না হলে ফোন না করার জন্য ছুটি নেওয়ার আগেই বসকে অনুরোধ করুন। হাফিংটন পোস্ট।