ছুটির দিনের রেসিপি

মুরগি ৬৫ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে করা যায় একটু ভারী কোনো খাবার। সে রকম একটি খাবারের রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।

মুরগি ৬৫

উপকরণ: মুরগির মাংস (হাড়ছাড়া) আধা কেজি, টক দই ২ টেবিল চামচ, কাশ্মীরি লাল মরিচগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ডিম ১টি, চালের গুঁড়া ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কারিপাতা ৫-৬টি, কাঁচা মরিচ ২-৩টি, ক্যাপসিকামকুচি ১ টেবিল চামচ, লবণ ও তেল পরিমাণমতো।

প্রণালি: তেল, রসুনকুচি, টমেটো সস, কাঁচা মরিচ, কারিপাতা, ক্যাপসিকাম ছাড়া বাকি উপকরণ দিয়ে মাংস মেখে রাখুন কিছুক্ষণ। ফ্রাইপ্যানে ডুবো তেলে মাংস ভেজে তুলে রাখুন অন্য একটি পাত্রে। অন্য একটি ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে রসুনকুচি, কারিপাতা, কাঁচা মরিচকুচি ও মেরিনেট করা বাকি মসলা দিয়ে ভাজুন। ভেজে রাখা মাংস দিন, ক্যাপসিকাম ও টমেটো সস দিন। একটু নাড়াচাড়া করে নামিয়ে পরোটা বা নান রুটির সঙ্গে পরিবেশন করুন।