ছুপা জেমস বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ডের কারিকুরি দেখে তাঁর মতো একটু দৌড়ঝাঁপ করতে কার না ইচ্ছে হয়! নিজের ভেতরের জেমস বন্ডকে বের করে আনার এমনই এক সুযোগ মিলেছিল বেলজিয়ামের ট্রেনযাত্রীদের! সময় মাত্র ৭০ সেকেন্ড। এর মধ্যে পৌঁছাতে হবে ৬ নম্বর প্ল্যাটফর্মে—এই ছিল ‘মিশন’! পুরস্কার হিসেবে মিলবে জেমস বন্ডের নতুন ছবি, স্কাইফল-এর একটি টিকিট। যতটা সহজ মনে হচ্ছে, আদতে মিশন অত সহজ ছিল না। পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফল, কাচ বহনকারী কুলি, কুকুর আরও নানা কিছু। সব বাধা পেরিয়ে যাঁরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন, শেষ পরীক্ষা হিসেবে তাঁদের জেমস বন্ডের ‘থিম টিউন’টি গেয়ে শোনাতে হয়েছে! অরেঞ্জ অনলাইন