ছেনুয়ারা খানম নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে গত ৩০ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ছেনুয়ারা খানম ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেসমিন আক্তার পেয়েছেন ৮৭১ ভোট। গত ১৬ ফেব্রুয়ারি ওই পদে নির্বাচিত মহিলা ইউপি সদস্য তৈয়বা তাহেরা হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম বলেন, ১৩টি বুথে পাঁচ হাজার ৭২৬ জন ভোটারের মধ্যে তিন হাজার ৩৬জন ভোট প্রদান করেছেন। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।