ছেলে পড়েন খেলার পাতা, বাবা পড়েন রাজনীতির খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যি বলছি ও ব্রাদারহুড প্রজেক্ট-খ্যাত কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার। তাঁর বাবা কাজী সিরাজ। এবার জানা যাক দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ।১. কী খেতে ভালোবাসেন?জয়: রুটি, পরোটা, আলুভাজি ও গরুর মাংস। আর বাইরে খেতে ভালো লাগে।বাবা: গরুর মাংস বেশি পছন্দ। বয়সের কারণে এখন গরুর মাংস খেতে পারি না। এ ছাড়া বাড়িতে তৈরি খাবারই বেশি ভালো লাগে।২. কোন ধরনের গান পছন্দ?জয়: রক, মেলো রক, লোকগান আর মেলোডিয়াস যেকোনো গান।বাবা: পুরোনো দিনের আধুনিক বাংলা গান শোনা হয়।৩. কোন ধরনের সিনেমা দেখা হয়?জয়: হরর বাদে সব ধরনের সিনেমাই দেখি। হরর সিনেমা দেখলে হাসি পায়।বাবা: এখন সিনেমা দেখা হয় না। একটা সময় বাংলাদেশের সামাজিক সিনেমাগুলো খুব দেখতাম।৪. সংবাদপত্র খুলেই কোন খবরটি সবার আগে পড়েন?জয়: পত্রিকা খুলেই প্রথমে খেলার পাতা, এরপর বিনোদনের খবর পড়ি।বাবা: রাজনৈতিক খবরই পড়ি সবার আগে। এরপর খেলার খবর পড়ি।৫. কোন ধরনের পোশাক পছন্দ?জয়: জিনস, টি-শার্ট, পাঞ্জাবি আর সঙ্গে গামছা।বাবা: পায়জামা-পাঞ্জাবি সব সময় পরা হয়ে থাকে।৬. অবসরে কী করেন?জয়: ঘুমাই, আড্ডা দিই, গান শুনি।বাবা: বই পড়ি, লেখালেখি করি ও গান শুনি।৭. কোনটি পছন্দ, চা, না কফি?জয়: চিনিসহ দুটোই।বাবা: চিনি ছাড়া চা।৮. রেগে গেলে কী করেন?জয়: চিৎকার-চেঁচামেচি করি কখনো; কখনো কথাবার্তা বন্ধ করে চুপচাপ থাকি।বাবা: রেগে যাই না আমি। রাগকে নিয়ন্ত্রণ করতে পারি।৯. কোথায় বেড়াতে যেতে বারবার ভালো লাগে?জয়: বান্দরবান।বাবা: দেশের যেকেনো জায়গা। এর বাইরে কলকাতা।১০. মানুষ হিসেবে ১০-এ নিজেকে কত দেবেন?জয়: সাড়ে আটের মতো।বাবা: ১০-এ নিজেকে পাঁচ-ছয় দেব।১১. আপনার কাছে ভালোবাসা মানে কী?জয়: অযৌক্তিক অনুভূতি, যা মানুষকে সুন্দর-স্নিগ্ধ অনুভূতি দেয়।বাবা: মনের ভালো লাগার বাইরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়াকেই আমি ভালোবাসা মনে করি। অধুনা প্রতিবেদক