ছেলেবেলার ঈদ ও ঈদের বাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্বা তখন চাকরির সূত্রে পঞ্চগড়ে থাকেন। এখনকার মতো সেই সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না। আর টাকা পাঠানোর ব্যবস্থাও হাল আমলের মতো সহজ ছিল না। রোজা প্রায় শেষ হতে চলেছে। ঈদ আসে আসে ভাব। কিন্তু তখনো আমাদের ঈদের নতুন পোশাক কেনা হয়নি। আমাদের তিন ভাই-বোনের মনটা বেশ খারাপ! মন খারাপ ভাবটা যত না নতুন পোশাক কিনতে না পারার কারণে, তার চেয়ে বেশি খারাপ লাগছিল এই ভেবে যে, আব্বা বাড়িতে আসার পর বাজারে আর কোনো জামা-কাপড় থাকবে কিনা সেই দুশ্চিন্তায়।