ছেলের প্রিয় মালদ্বীপ, মায়ের কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান মুক্তাদির, অভিনেতা। ইউটিউবে তাঁর চ্যানেলের জনপ্রিয়তা অনেক। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তাঁর মা উম্মে সালমা, উদ্যোক্তা। দুই প্রজন্ম বিভাগে আজ হাজির হয়েছেন এই মা-ছেলে।
মায়ের সঙ্গে সালমান ছবি: সাহাদাত পারভেজ
মায়ের সঙ্গে সালমান ছবি: সাহাদাত পারভেজ

১. যা খেতে পছন্দ করি
সালমান: ডিম।
মা: চট্টগ্রামের গরুর মাংসের কালো ভুনা।
২. রেগে গেলে যা করি
সালমান: বাসার বাইরে চলে যাই।
মা: চুপচাপ থাকি। আমার খুব তাড়াতাড়ি রাগ কমে যায়।
৩. অবসর পেলে
সালমান: গান শুনি, আড্ডা দিই।
মা: আমি অবসর খুব কম পাই। যতটুকু পাই পরিবারকে সময় দিই।
৪. কোথায় বেড়াতে ভালো লাগে?
সালমান: মালদ্বীপ যেতে চাই।

মা: কক্সবাজার।

৫. প্রিয় মডেল

সালমান: নার্গিস ফাখরি

মা: সাফা কবির

৬. প্রিয় অভিনেতা

সালমান: জনি ডেপ

মা: সালমান মুক্তাদির

৭. প্রিয় ব্যক্তিত্ব

সালমান: আমার দাদা আবদুল কাদের।

মা: আমার স্বামী মোহাম্মদ আবদুল আউয়াল