ছোটবেলার ঈদ ছিল শুধুই পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলার ঈদ ছিল শুধুই পাওয়ার। আর এখন ঈদ হলো দেওয়ার। আনন্দের ধরনেও বদল হয়েছে। এখন অসহায় মানুষকে কিছু দিতে পারার মধ্যেই আনন্দ খঁুজে পাই। ছোটবেলায় নতুন জামা পাওয়া, মুরব্বিদের সালাম করে সেলামি নেওয়ার মধ্যে আনন্দ খঁুজে পেতাম। এ ছাড়া এবাড়ি–ওবাড়ি গিয়ে পিঠা-মিষ্টি খাওয়া, আত্মীয়দের বাড়িতে আড্ডা দেওয়া ছিল মজার।
তবে সবকিছু ছাপিয়ে রাজনীতিই মুখ্য। পরিবারের বাইরেও আমার বিশাল আরেক পরিবার আছে, তাঁরা আমার নেতা-কর্মী। এবারের ঈদেও আমি তাঁদের নিয়ে সময় কাটাব। ঈদের দিন সকালে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়ে গ্রামের বাড়ি রাউজানে চলে যাব। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করে আবার শহরে ফিরব।
তা ছাড়া আমি সব সময় নেতা-কর্মীদের পাশে থাকি। তাঁদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করি।