ছোট্ট মণি তোমার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাগে গয়না নিয়ে আসতে পারেন। সাজের ক্ষেত্রে পরিবর্তন আনতে গয়না বড় ভূমিকা পালন করে। শাড়ি: বিশ্বরঙ বাই বিপ্লব সাহা
ব্যাগে গয়না নিয়ে আসতে পারেন। সাজের ক্ষেত্রে পরিবর্তন আনতে গয়না বড় ভূমিকা পালন করে। শাড়ি: বিশ্বরঙ বাই বিপ্লব সাহা

শিশুদের বিনোদনের বিরাট একটা অংশজুড়ে থাকে মজার মজার সব কার্টুন চরিত্র। কার্টুনগুলোর রঙিন ছবি যেন সর্বক্ষণ শিশুদের চিন্তার রাজ্যেই ঘুরে বেড়ায়। স্কুলের ব্যাগ, পেনসিল, রাবার, শার্পনার, পেনসিল বক্স, টিফিন বক্সের ওপরের কার্টুন চরিত্রগুলো যেন ওদের কথা চিন্তা করেই আঁকা। পছন্দের চরিত্রগুলো স্কুলে বা পড়ার টেবিলে আনন্দের মাত্রাটাও যেন বাড়িয়ে দেয় অনেকাংশে।
মনের মতো স্কুলব্যাগ
মিকি মাউস, মিনি মাউস, বেন টেন, অ্যাংরি বার্ড, হ্যালো কিটিসহ মজার মজার সব কার্টুন চরিত্রের দেখা মিলছে স্কুলব্যাগের মধ্যে। অস্কারপ্রাপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র ফ্রোজেন-এর চরিত্রগুলোকেও ফুটিয়ে তোলা হয়েছে শিশুদের জন্য তৈরি করা স্কুলব্যাগে। স্কুলব্যাগেই পেয়ে যেতে পারেন অন্য ডিজনি প্রিন্সেসদেরও। ছোট্ট মণির ব্যাগে বড় একটা বাস্কেটবল কিংবা সুন্দর কিছু প্রজাপতির ছবি থাকলেও দারুণ হয় নিশ্চয়ই। ভারী ব্যাগ বহন করতে শিশুর কষ্ট হতে পারে, এটি মাথায় রেখে গড়িয়ে নিয়ে যাওয়ার মতো ব্যাগ কিনে দিতে পারেন শিশুকে।
আঁকাআঁকি-লেখালেখি
পেনসিলের নকশায়ও পাবেন ডিজনি প্রিন্সেসদের। মিকি মাউসকেও পেয়ে যাবেন কোনো কোনো পেনসিলে। পেনসিলে চলবে লেখালেখি, মোছামুছির কাজে রাবার তো লাগবেই। কোকাকোলা বা পেপসির ক্যান দিয়েই এ কাজটা করে ফেলতে পারবে ছোট্ট মণি। মজার মজার আকৃতির রাবারের খোঁজ পাবেন বাজারে। কোনোটা হয়তো পুতুলের জুতার মতো দেখতে, কোনোটায় আছে মজার সব ছবি। নানা ডিজাইনের শার্পনারও পাওয়া যাচ্ছে। একই থিম নিয়ে তৈরি পেনসিল, রাবার আর শার্পনারের সেটও কিনে দিতে পারেন ওকে। রঙের মাঝেও রয়েছে মজার সব কার্টুন চরিত্র।

পরীক্ষা দিতে যাওয়ার সময় ক্লিপবোর্ডে যদি থাকে ডিজনি প্রিন্সেসের ছোঁয়া, তাহলে পরীক্ষা দেওয়াটাও মজার হয়ে উঠবে। লিখতে শিখছে যেসব শিশু, তাদের জন্য পাবেন লেখা শেখার মজার মজার সব উপকরণ।

.
.

সবটাই গুছিয়ে রাখি
পেনসিল, রাবার, শার্পনার, স্কেল, রং—সবটাই গুছিয়ে রাখতে শিখুক ছোট্ট মণি। কার্টুন চরিত্র আঁকা পেনসিল বক্স কাজে উৎসাহ জোগাবে তাকে। এ ছাড়া রং-বেরঙের কলমদানি কিনে রাখতে পারেন বাড়িতে। তার জন্য কেনা কলমদানিতে নাহয় নিজের মতো করে গুছিয়ে রাখুক জিনিসগুলো।
টিফিনের সময়
টিফিন বক্স আর পানি নেওয়ার ফ্লাস্কেও রয়েছে মজার মজার সব নকশা। টিফিন খেতে মন না চাইলেও মজার নকশাটার জন্যই টিফিন বক্সটা ব্যাগ থেকে বের করবে। তারপরই হয়তো বন্ধুদের সঙ্গে মিলেমিশে টিফিন খাওয়া শুরু।
কোথায় পাবেন
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, গুলশান ১ নম্বর মার্কেট ও ইনফিনিটি মেগা মলের বিভিন্ন শো-রুমে পাবেন স্কুলব্যাগ। এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুরে ব্যাগ প্যাকার’স, শেওড়াপাড়ার কিডস অ্যান্ড মম বাজারসহ বিভিন্ন দোকানে পাবেন দারুণ সব স্কুলব্যাগ। নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে স্টেশনারি দোকানে পাবেন বাহারি পেনসিল, রাবার, শার্পনার, পেন হোল্ডার, রং-সহ অন্যান্য সামগ্রী। সুপার শপ মীনা বাজারেও পাবেন এসব সামগ্রী। কলমদানির জন্য ফ্যাশন হাউস আড়ংয়ে খোঁজ নিতে পারেন।

দরদাম
আকার ও ডিজাইনভেদে স্কুলব্যাগের দাম পড়বে তিন হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন স্টেশনারি সামগ্রী পাবেন ১৫ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে।