ছোট্ট শিশু হাসনাত লড়ছে ক্যানসারের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হাসনাত
মো. হাসনাত

শিশুটির নাম মো. হাসনাত। বয়স চার বছর। বাড়ি হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্য মাদার্শা গ্রামের হাবিলদার বাড়ি। চার বছর আগে তার বাবা মো. হোসেন ক্যানসারে মারা যান। ভাগ্যের নির্মম পরিহাস, সেও আজ একই রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
চিকিৎসকেরা জানিয়েছেন, হাসনাত বোনম্যারো ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। এই টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। ছেলেকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা কুনসুমা বেগম।
সাহায্য পাঠানোর ঠিকানা: কুনসুমা বেগম, হিসাব নম্বর: (০০২০১২১০০০৫১০৩৭) ইউসিবিএল মদুনাঘাট শাখা, হাটহাজারী। বিকাশ নম্বর: মাসুদ—০১৮১৮১১৮৯৬৯, সাহেদ—০১৮১৯৬৩৮৩৮৯ (ব্যক্তিগত)। সরাসরি যোগাযোগ আমনিল ইসলাম (০১৮১৩২১৫১৬৭)। বিজ্ঞপ্তি।