ছোট কিন্তু কাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠানে মানবসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত রুবিনা খান। সম্প্রতি কেনা ট্যাবলেট কম্পিউটার নিয়ে বেড়াতে গিয়েছিলেন বান্দরবানের দুর্গম থানচিতে। গিয়ে পড়েছেন বিপদে, পাহাড়ে ঘোরাঘুরির কারণে সময়মতো ট্যাবলেট কম্পিউটারে চার্জ দিতে পারেননি। এ কারণে ট্যাবলেটটি কাজের না হয়ে শেষ পর্যন্ত বোঝা হয়ে দাঁড়ায়। ব্যাগের নিচে থাকায় দাগও পড়ল।ঢাকা ফিরে কীভাবে ট্যাবলেটটি ঠিক করবেন, তা নিয়ে আছেন ভীষণ চিন্তায়। কোথায় গেলে পর্দা, ব্যাটারি, ব্যাগ পাবেন—তা-ই খুঁজছেন রুবিনা খান।ট্যাবলেটে যত বিপত্তিল্যাপটপ, ট্যাবলেট, নেটবুক কম্পিউটার যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য চার্জ, ব্যাটারি এক বড় দুশ্চিন্তা। অ্যাকটিভএক্স, গ্যাজেটগ্যাংসেভেন, গাদমেইয়ের তৈরি বহনযোগ্য ব্যাটারি দিয়ে আট থেকেষোলো ঘণ্টা পর্যন্ত চার্জ দেওয়া যায়। বিশেষ ধরনের হালকা স্বচ্ছ স্টিকার লাগিয়ে পর্দাকে দাগ থেকে মুক্তি দেওয়া যায়। ল্যাপটপ, ট্যাবলেট সহজে বহন করার জন্য বিভিন্ন প্লাস্টিক, চামড়ার ব্যাগ ও ফোল্ডার আকৃতির খাপ বা কভারও ব্যবহার করতে পারেন। ট্যাবলেটের জন্য এখন লজিটেক, এফারটেকের এক্সটারনাল কি-বোর্ড, মাউস, টাচ পেন বা স্টাইলাস পাওয়া যায়।মুঠোফোনে মারপ্যাঁচেবাজারে মুঠোফোনের দোকানগুলোতে বহনযোগ্য চার্জার পাওয়া যায়। মুঠোফোনকে নিরাপদে রাখতে বিভিন্ন দোকানে বিশেষ ধরনের পানিরোধক খাপ, শক্ত কাঠামোর বিভিন্ন কেসিং ও কভার ব্যবহার করতে পারেন আপনি। গান শোনার ব্লুটুথ বা তারযুক্ত যেকোনো হেডফোনের বিভিন্ন রঙের ইয়ারফোনও কিনতে পারেন আলাদাভাবে। আইফোন, আইপ্যাড অ্যাডাপ্টরের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মাইক্রো অ্যাডাপ্টর, পোর্টের ধরন অনুসারে ইউএসবি কেব্ল, পোর্টেবল কনভার্টার চার্জার অ্যাডাপ্টার, ভিডিও কেবল ইউএসবি চার্জার, আইফোন-৫-এর জন্য ডেটা চার্জার কনভার্টার অ্যাডাপ্টর, এক্সটার্নাল ব্যাটারি মোবাইল পাওয়ার চার্জার পাওয়া যায়। গ্যালাক্সি, আইফোন বা যেকোনো টাচস্ক্রিনে লেখার জন্য অনেকেই বিশেষ ধরনের শলাকা বা স্টাইলাস ব্যবহার করেন। স্যামসাং গ্যালাক্সি নোটের জন্য ক্র্যাডল ডক চার্জার ও স্যামসাং গ্যালাক্সির জন্য চার্জার কাম ডেটা কেব্লও পাবেন ইস্টার্ন প্লাজার বিভিন্ন দোকানে।যাত্রাপথে প্রযুক্তির সঙ্গে গাড়ি চালানোর সময় কার চার্জার দিয়ে সহজেই মোবাইল ফোন ও ল্যাপটপে চার্জ দেওয়া যায়। গাড়ির ড্যাশবোর্ডে যেকোনো মোবাইল ফোন রাখতে বিশেষ ধরনের হোল্ডার ব্যবহার করতে পারেন। আইফোনের জন্য গাড়িতে ইউএসবি ডিসি চার্জার অ্যাডাপ্টর ব্যবহার করতে পারেন। গাড়িতে মোবাইল নেটওয়ার্কে সমস্যা থাকলে লাগিয়ে নিতে পারেন কার সিগন্যাল বুস্টার অ্যানটেনা।ল্যাপটপ, কম্পিউটারের ঝক্কি যতল্যাপটপের কি-বোর্ড নষ্ট হয়ে গেল সহজেই ইচ্ছে করলে আইডিবি ভবনের যেকোনো দোকান থেকে তা পুনঃস্থাপিত করে নিতে পারবেন। আসুস, সনির এক্সটার্নাল ডিভিডি রাইটার, হার্ডডিস্ক পাবেন আপনার শহরের যেকোনো কম্পিউটারের দোকানে। ল্যাপটপের জন্য এফারটেক, বেনকিউ, এইচপি, লজিটেক ব্র্যান্ডের ইউএসবি ও ব্লুটুথ দুই ধরনের কি-বোর্ড ও মাউস পাবেন বাজারে। বিদ্যুতের সমস্যা থেকে পরিত্রাণ পেতে অ্যাপোলো, মার্কারি ব্র্যান্ডের ইউপিএস ব্যবহার করতে পারেন। বিশেষ ধরনের অ্যাডাপ্টরের সাহায্যে একই পোর্ট দিয়ে অনেক ধরনের কাজের জন্য ইউএসবি পোর্ট, এভি পোর্ট, প্রজেক্টরের জন্য পোর্ট ব্যবহার করা যায়।ইন্টারনেটবাজারে ডিলিংক, মোবি ডেটা, সনি এরকিসনের থ্রিজি মডেমসহ বিভিন্ন ব্র্যান্ডের পেনড্রাইভ সাইজ থেকে শুরু করে ঢাউস সাইজে ইন্টারনেট মডেম কিনতে পাওয়া যায়। ওয়াইফাইও দিনে দিনে বেশ জনপ্রিয় হচ্ছে। বেলকিনসহ আরও বেশ কটি ব্র্যান্ডের রাউটার বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে ডিলিংক, হোল্ড কি, জাস্টেক ব্র্যান্ডের নেটওয়ার্ক কেব্ল কিনতে পাবেন। বাসা বা অফিসের জন্য ব্যবহার করতে পারেন টিপিলিংকের ওয়ারলেস অ্যানটেনা। বিভিন্ন সাইজের নেটওয়ার্ক সুইচের জন্য বেলকিন, নেটগিয়ার, ডিলিংক, প্রোলিংক ব্যবহার করতে পারেন। ইন্টারনাল ল্যানকার্ড নষ্ট হয়ে গেলে আপনি ইচ্ছে করলে অতিরিক্ত টিপিলিংক, নেটগিয়ার, ডিলিংকের ল্যানকার্ড ব্যবহার করতে পারেন।গেমলজিটেকের ইউএসবি ও ব্লুটুথ দুই ধরনেরই জয়স্টিক বা গেমপ্যাড দিয়ে খেলা যায় নানা ধরনের গেমস। সনির প্লেস্টেশনের জন্য কুলারও ব্যবহার করতে পারেন। পিএসথ্রির আই ক্যামেরা, নেভিগেশন কন্ট্রোলারও কিন্তু আলাদা কিনে ব্যবহার করতে পারেন। এ ছাড়া বহনযোগ্য এক্সটারনাল ইউএসবি চার্জারও ব্যবহার করতে পারেন প্লেস্টেশন, এক্সবক্সের জন্য। আইডিবি, সীমান্ত প্লাজায় গেমসের জন্য রেস কন্ট্রোলার স্টিয়ারিং হুইল কিনে ব্যবহার করতে পারেন পিএসথ্রি, এক্সবক্স বা কম্পিউটারের গেমসের জন্য।অন্যান্যবেলকিন, মেনিব্র্যান্ডসহ বিভিন্ন ধরনের মাল্টিপ্লাগ সকেট কিনতে পারবেন যেকোনো দোকান থেকেই। টুপিন ও থ্রিপিন কনভার্টার বাসায় রাখলে ল্যাপটপের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বেশি চিন্তায় ভুগতে হবে না। আইডিবির বিভিন্ন দোকান থেকে অ্যাপোলো ও এলিট ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রজেক্ট পর্দা অতিরিক্ত কিনতে পারেন। ক্যানন এপসন, এইচপির স্ক্যানার কিনতে পারেন যেকোনো কম্পিউটারের বড় দোকানগুলো থেকে।প্রাপ্তিস্থানরাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার, বসুন্ধরা সিটি শপিং মল, ইস্টার্ন প্লাজা, মোতালিব প্লাজা, চট্টগ্রামের চৌমুহনী, জিইসি, সিলেটের বন্দরবাজারের ইলেকট্রনিক, কম্পিউটার ও মোবাইলের দোকানে খুঁজে পাবেন আপনার প্রিয় যন্ত্রের অনুষঙ্গ।