ছোট চুলের কাটছাঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকের পাশাপাশি ছেলেদের ফ্যাশনের অন্যতম আরেকটি দিক হলো চুল। গরমের এই সময়ে কীভাবে চুলের ফ্যাশন ধরে রাখা যায়, তা নিয়ে পড়তে হয় চিন্তায়। মেনজ কেয়ার স্যালনের হেয়ার স্টাইলিস্ট জাভেদ হোসাইন বলেন, ‘গরমে ছেলেদের বড় চুলে ঘাম জমে চর্মরোগ হতে পারে। তা ছাড়া ধুলোবালুতে নোংরা হয়ে চুল পড়া শুরু হয়। তাই ছোট চুলের স্টাইল এ সময়ে বেশি দেখা যায়।’‘ছোট চুল রাখলে মাথায় সহজে বাতাস ঢুকতে পারে। তা ছাড়া নানা রকম স্টাইলও করা যায়।’ বলছিলেন হেরোবিক্সের সৌন্দর্যচর্চাবিষয়ক পরামর্শদাতা তানজিমা শারমিন।কেমন কাট চলছে এ সময়ে, তা জেনে নেওয়া যাক তানজিমা শারমিনের কাছ থেকে।ক্রু কাটবেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় এই স্টাইলটি। তাই ক্রু কাটেও এসেছে বৈচিত্র্য। ক্রু কাটে মাথার পেছনের এবং পাশের চুলগুলো খুব ছোট করে ট্রিম করা হয়। তবে ওপরের চুলগুলো ক্রমান্বয়ে কিছুটা বড় ও খাড়া করে রাখা হয়। ক্ল্যাসিক কাটমুখমণ্ডল ও মাথার সার্বিক দিক বিবেচনার মাধ্যমেই ক্ল্যাসিক কাট দেওয়া হয়। এ স্টাইলে চুলের দৈর্ঘ্য নির্ভর করে ব্যক্তিত্বের ওপর। তবে যাঁদের চুল কম, তাঁদের জন্য এটি বেমানান। লম্বা ব্যক্তিদের এই কাটে ভালো মানায়। এই স্টাইলে মাথার এক পাশে সিঁথি করে চুল আঁচড়ানো হয়।স্পাইক স্টাইলএই স্টাইলটি সবচেয়ে বেশি জনপ্রিয় তরুণদের কাছে। হেয়ার ড্রায়ার ও হোল্ড হেয়ারজেল ব্যবহারের মাধ্যমে এই স্টাইল করা খুব সহজ। বাজ কাটএই কাটে ট্রিমার মেশিন দিয়ে পুরো মাথার চুল এত ছোট করে কাটা হয় যে এতে চুলের দৈর্ঘ্য খুব ছোট হয়—এক ইঞ্চির চার ভাগের এক ভাগ।ফেড কাটহেয়ার ক্লিপার মেশিনের সাহায্যে এটি করা হয়। এই স্টাইলে পেছনে এবং কানের ওপরে চুল কম থাকে। কানের কমপক্ষে এক ইঞ্চি ওপর থেকে ট্যাপারড শুরু হয়। আর পেছন দিকে ট্যাপারড হয় মাথার অর্ধেক অংশ থেকে।হোয়াইট ওয়ালকাটফেড কাটের পেছনের দিকে সেভ করলে যেমন দেখায়, তা-ই হলো হোয়াইট ওয়ালকাট। এতে কানের ওপরেও চুল থাকে না। লম্বা ব্যক্তিদের জন্য এই কাট বেশ মানায়।ব্যাংস কাটএতে মাথার উপরিভাগ থেকে কপালের ওপরে চুল পড়ে থাকে। লম্বা ও ছোট—দুভাবেই এই কাট দেওয়া যায়। সামনের চুলগুলো কেউ চাইলে ছড়িয়ে রাখতে পারে, আবার চিরুনি করে কপালের এক পাশেও ফেলে রাখা যায়। যাঁদের কপাল বড়, এই স্টাইলে তাঁরা ঢেকে রাখতে পারেন।