ছোট পায়ে ঈদের আনন্দ
ঈদের জন্য ছোটরা সারা বছর অপেক্ষা করে থাকে। নতুন জামাকাপড় সঙ্গে নতুন জুতাও তাদের চাই। ঢাকার এলিফ্যান্ট রোডের পাদুকা শু স্টোরের আউটলেট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘এই ঈদেও আছে ছোটদের বিভিন্ন রং ও ডিজাইনের জুতা।’ জুতাটা কেমন হওয়া চাই ঈদের সময় ছোট ছেলেমেয়েরা একেক সময় বিভিন্ন রকম জামা পরে। তবে পাঞ্জাবি-পায়জামা ও সালোয়ার-কামিজের সঙ্গে স্যান্ডেলটাই বেশি মানানসই। অনেকে আবার শু পছন্দ করে। কিন্তু শিশুরা যেহেতু ঈদের পুরো দিনই নতুন জামাকাপড় পরে ঘুরে বেড়ায়, তাই শু না পরাই ভালো। স্যান্ডেল পরলে পায়ে পর্যাপ্ত বাতাস লাগবে। এতে গরমে শিশুরা বিরক্তি কিংবা ক্লান্তি বোধ করবে না। পেছন দিকে খোলা স্যান্ডেল পরে শিশুরা হাঁটলে তা পা থেকে খুলে যাওয়ার আশঙ্কা থাকে কিংবা হোঁচট খেয়ে পড়েও যেতে পারে। তাই শিশুদের স্যান্ডেল কেনার সময় খেয়াল রাখা উচিত যে এতে ফিতা বা বেল্ট লাগানো আছে কি না। বাটার বিক্রয়কর্মী আনোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন রকম শুয়ের পাশাপাশি কেডস জুতারও চাহিদা আছে। কিছুদিন পর যেহেতু শীতকাল, তাই অনেক মা-বাবা তাঁদের সন্তানকে কেডস কিনে দিচ্ছেন এবারের ঈদে। ব্র্যান্ড কথাঈদ সামনে রেখে বাটার নিজস্ব ব্র্যান্ডের নতুন ডিজাইনের জুতা বাজারে এসেছে। এসব জুতার ডিজাইন করা হয়েছে একদম নবজাতক থেকে ১২ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য। এসব জুতার বিশেষ বৈশিষ্ট্য হলো, এর সোলেও ফুলসহ রয়েছে নানা নকশা। জুতার সোল ও এর ওপরে ব্যবহার করা হয়েছে নানা রং—গোলাপি, কমলা, ফুশিয়া, ম্যাজেন্টা, আকাশি নীল। ছোট ছেলেমেয়েরা রঙিন যেকোনো জিনিস পছন্দ করায়, তাদের জুতায়ও রঙের প্রাধান্য দিয়ে থাকেন নির্মাতারা। এ ধরনের কাজ করা জুতা যেকোনো পার্টি পোশাকের সঙ্গে সুন্দর মানিয়ে যাবে। । ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই জিনসের সঙ্গে কেডসটা চমৎকার মানায়। এ ব্র্যান্ডের স্যান্ডেল ও স্যান্ডেল শুুয়ের জন্য খরচ হবে ২৫০ থেকে ৬০০ টাকা। আর কেডস পাওয়া যাবে ৫০০ থেকে ১২০০ টাকায়। কেডসের খোঁজে আপনি ঘুরে দেখতে পারেন লিবার্টির শোরুমগুলোয়। লিবার্টির নিজেদের ডিজাইনের রঙিন এ জুতাগুলোর ব্র্যান্ড নাম ফুটফান। লিবার্টির কেডস পাওয়া যাবে ৫৯০ থেকে ১৪৯০ টাকায়। আর স্যান্ডেল শু চাইলে দাম পড়বে ৪০০ থেকে ১১৯০ টাকা।গ্যালারি অ্যাপেক্সে গেলে আপনার ছোট্ট মেয়ের পছন্দের পুঁতি আর চুমকির কাজ করা জুতা তো পাবেনই, সঙ্গে এক ইঞ্চি হিল। এ ছাড়া ছেলের জন্য পাবেন স্যান্ডেল, স্যান্ডেল শু, কেডস। অ্যাপেক্স থেকে মেয়ের জন্য জুতা কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৫০০ থেকে ৭৫০ টাকা। ওদিকে ছেলের জুতায় খরচ হবে ১৩৫০ থেকে ১৬৫০ টাকা।চাই নাগরাবাজার ঘুরে দেখা গেল নাগরা জুতার জয়জয়কার। এসব নাগরায় কাজ করা হয়েছে কাচ, পাথর ও কাঠের পুঁতি, প্লাস্টিকের মোতি, কুন্দন, জরি ও চুমকি দিয়ে। এসব নাগরা জুতা বেল্টসহ ও বেল্ট ছাড়া দুই ধরনেরই পাওয়া যাচ্ছে। বিভিন্ন আকৃতির নাগরা জুতার মূল্য পড়বে ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে। মধ্যবিত্তের বড় বাজার নিউমার্কেটে নাগরা পাবেন ৫০০ থেকে ৭৫০ টাকায়।দেশি সব জুতাপাশাপাশি চলছে দেশীয় স্যান্ডেল। নাগরার মতো এসব স্যান্ডেল ও যেকোনো পোশাকের সঙ্গে চমৎকার মানিয়ে যাবে। কারণ, এসব জুতায়ও থাকছে হাতে করা এমব্রয়ডারি, চুমকি, পুঁতি, জরি, আর কুন্দনের নকশা। এগুলো পাবেন ৩২০ থেকে ৩৮০ টাকার মধ্যেই। মান এবং দামের ওপর চাহিদার কথা চিন্তা করে অনেকেই ঈদে দেশি জুতা কিনে থাকেন। ১০০ থেকে ৪০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের ছোটদের স্যান্ডেল। চটি জুতা প্রতি জোড়ার জন্য পড়বে ২০০ থেকে ৫০০ টাকা। এসব জুতার মধ্যে লাল ও গোলাপি রংটাই চলছে বেশি। আড়ং বরাবরের মতো এবারও দেশীয় জুতার বিশাল আয়োজন করেছে। কোলাপুরি, দুই ফিতার জুতা, নাগরা, চটি বেশ চলছে এবার। সুতার সূক্ষ্ম নকশা ও দেশীয় ঐতিহ্যে তৈরি এসব জুতা ক্রেতাদের মন কাড়ছে। কড়ি, কাচ, পাথর, পুঁতি ব্যবহার করা হয়েছে এসব জুতায়। চটির পাশাপাশি সেমিহিল, হিল ও হাইহিলও চলছে এবার। আড়ংয়ের জুতার দাম ৪০০ থেকে ১২৫০ টাকা।এ ছাড়া ফ্যাশন হাউস যাত্রাও আয়োজন করেছে শিশুদের জুতার। কমলা, সবুজ, লাল ইত্যাদি উজ্জ্বল রঙের ব্যবহার হয়েছে এসব জুতায়। নানা রকম ফিতা, বেত, পুঁতি, কড়ির ব্যবহার হয়েছে জুতায়। দাম পড়বে ৩৩৫-৭০০ টাকা।কোথায় পাবেন ঢাকার চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটে কম দামে পাবেন হাল ফ্যাশনের সব জুতা। এ ছাড়া এলিফ্যান্ট রোডের চৌরঙ্গী মার্কেট, বসুন্ধরা সিটি, কর্ণফুলী গার্ডেন সিটি, নিউমার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে পাবেন আপনার পছন্দের জুতা।