ছোট স্যাটেলাইট ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের মুঠোয় থাকে বলেই মোবাইল ফোনের বঙ্গানুবাদ মুঠোফোন। সহজ ফয়সালা। তবে কিছু কিছু মুঠোফোন বেয়াড়াগোছেরও বটে! মুঠোর ভেতর থাকতে চায় না, এই ঢাউস আকারের বেয়াড়াগোছের মুঠোফোনের কথা থাক, সবচেয়ে খুদেটার কথা বলি। তবে এটি স্যাটেলাইট ফোন ২০০৬ সালের ঘটনা। গ্লোবালস্টার নামের একটি প্রতিষ্ঠান দ্য গ্লোবালস্টার জিএসপি-১৭০০ নামের একটি স্যাটেলাইট ফোন বাজারে এনেছিল। ওজন ছিল সাকুল্যে ২০৩ গ্রাম! তাই এযাবৎ দুনিয়ার সবচেয়ে ছোট্ট ফোনের তালিকায় পাশের ছবির এ স্যাটেলাইট ফোনটিই সবার ওপর।লংগেস্ট লিস্ট অবলম্বনে